চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চান্দিনায় সম্পত্তির লোভে ভাতিজাকে ফাঁসাতে নিজ কন্যা হত্যা

চান্দিনায় সম্পত্তির লোভে ভাতিজাকে ফাঁসাতে নিজ কন্যা হত্যা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:২৩ পিএম, ২০২১-১০-০৭

চান্দিনায় সম্পত্তির লোভে ভাতিজাকে ফাঁসাতে নিজ কন্যা হত্যা

 মোহাম্মদ শাহ্ আলম শফি (কুমিল্লা) : কুমিল্লার চান্দিনার ১০ নং গল্লাই ইউনিয়নের বসন্তপুর জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ভাতিজাকে ফাঁসাতে নিজের মেয়ে ছালমা আক্তারকে (১৪) গলাকেটে হত্যা করেছেন বাবা সোলেমান (৪০)। ৭ অক্টোবর বৃহস্পতিবার কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এম. তানভীর আহমেদ সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

এ ঘটনায় পরিকল্পনাকারী সোলেমানের উকিল শ্বশুর আব্দুর রহমান ও প্রতিবেশী খলিলকে আটক করেছে পুলিশ। তবে সোলেমান হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে এখনও গ্রেফতার দেখানো হয়নি।কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ জানান, ঘটনাটি তদন্ত করতে গেলে বাদী ও আসামিদের কথায় গরমিল পাওয়া যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে বাবা সোলেমানে, উকিল শ্বশুর আব্দুর রহমান ও প্রতিবেশী খলিল মাদ্রসা ছাত্রী সালমার হত্যার সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

তিনি আরও জানান, সোলেমানের সাথে ভাতিজা শাহ জালাল ও শাহ কামালের জমি নিয়ে বিরোধ রয়েছে। হত্যা মামলা দিয়ে ফাঁসিয়ে ভাতিজাদের জায়গা দখলের জন্য নিজ মেয়ে সালমাকে হত্যা করেন সোলেমান। পরবর্তীতে গতকাল বুধবার সোলেমান তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে যে সংবাদ প্রচার করেন তা ছিল সাজানো নাটক।

উল্লেখ্য, গত ২ অক্টোবর কুমিল্লার চান্দিনায় মাদরাসা ছাত্রী ছালমা আক্তারকে (১৪) গলাকেটে হত্যা করা হয়। এ ঘটনায় অজ্ঞাত তিনজনসহ ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে ছিলেন মেয়ের হত্যাকারী বাবা সোলেমান।সোলেমান তার প্রতিপক্ষ ভাতিজা মোঃ শাহজালাল , মোঃ শাহ কামাল গংদেরকে হত্যা মামলা দিয়ে ফাঁসাতে ও জায়গা দখল করার জন্য তার নিজ কণ্যা ভিকটিম সালমা কে নিশৃংসভাবে হত্যা করে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী ২ জন বিজ্ঞ আদালতে কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ঘটনায় জড়িত অন্যদেরকে ও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর