শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৩৭ পিএম, ২০২২-১১-১৩
ইসমাঈল হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সম্মেলন ছাড়া পৌরশহরের ৬নং ওয়ার্ড কমিটি গঠনের প্রতিবাদে শনিবার বিকালে বিক্ষোভ করেছে পদ বঞ্চিত বিএনপির নেতাকর্মীরা। শনিবার বিকালে পৌরশহরের কলেজ পাড়া বাইপাস এলাকায় এ বিক্ষোভ করা হয়। এসময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন, কোন নেতাকর্মীকে না জানিয়ে ত্যাগী নেতাদেরকে বাদ দিয়ে পৌরসভার ৬নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। অবিলম্বে এ কমিটি ভেঙ্গে দিয়ে সবার সাথে সমন্বয় করে নতুন কমিটি করার দাবী জানান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানা, দক্ষিণ ইউনিয়নের বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল চৌধুরী, আলমগীর ওসমান প্রমুখ।
বক্তারা বলেন নামদারী বিএনপি, সাবেক ছাত্রলীগ নেতা কবির আহম্মেদের হস্তক্ষেপে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও ৫টি ইউনিয়ন কমিটি গঠন করেছে। উপজেলা আহবায়ক কমিটি ঘরে বসে জাসদ, বাসদসহ বিভিন্ন নাম সর্বস্ব দলের লোক দিয়ে পকেট কমিটি দিয়েছে। আখাউড়া থেকে বিএনপির অস্তিত্ব মুছে দেওয়ার জন্য সম্মেলন ছাড়া এসব কমিটি গঠন করেছে। আমরা এসব কমিটি গঠনের নিন্দা জানাই। অবিলম্বে এ কমিটি ভেঙ্গে দিয়ে ত্যাগী নেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করার দাবী জানান।
সমাবেশ শেষে ক্ষুব্ধ নেতাকর্মীর মিছিল করে কবির আহমেদে ভূইয়ার পোস্টারে আগুন দেয়া হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রউফ চৌধুরী।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited