শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:১৫ পিএম, ২০২১-০৩-০৮
ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জে নিজের পনের মাসের শিশু সন্তানকে গলা কেটে হত্যার দায়ে মা সালমা বেগমকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদয়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আবদুর রহিম গতকাল সোমবার বিকেলে আসামির উপস্থিতে এ রায় দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সালমা বেগম কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা গ্রামের আসাদ মিয়ার মেয়ে। মামলার বিবরণ থেকে জানা যায়, জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনি আকন্দপাড়ার আবুল কালামের সঙ্গে বিয়ে হয় সালমার। তাদের দুটি সন্তান ছিল। ঘটনার ৮-১০ দিন আগে দুই সন্তান তাইয়্যেবা (৪) ও মাহাথির মোহাম্মদকে (১৫ মাস) নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান। ২০১৬ সালের ৫ মার্চ সকালে বাবার
বাড়িতে সালমা বেগম দা দিয়ে শিশু সন্তান মাহাথির মোহাম্মদকে (১৫ মাস) গলা কেটে হত্যা করে। খবর পেয়ে পুলিশ সেদিনই সালমাকে আটক করে। ওই দিনই স্বামী আবুল কালাম বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় স্ত্রী সালমাকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরের দিন সালমা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দিতে তিনি বলেন, শিশুপুত্রের কান্নাকাটিতে অস্থির হয়ে তিনি নিজের ছেলেকে গলাকেটে হত্যা করেন। এ সময় তার মাথা ঠিক ছিল না বলেও জবানবন্দিতে
দাবি করেন তিনি। পরে মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক আলমগীর
হোসেন মোল্লা একই বছরের ২৪ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। শুনানি শেষে আদালত গতকাল এ রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন সৈয়দ শাহজাহান এবং আসামি পক্ষে ছিলেন মাজহারুল ইসলাম খান বাচ্চু।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited