চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কমলগঞ্জে সাংবাদিককে কুপিয়ে জখম করার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

কমলগঞ্জে সাংবাদিককে কুপিয়ে জখম করার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:৪২ পিএম, ২০২২-০৮-১৪

কমলগঞ্জে সাংবাদিককে কুপিয়ে জখম করার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ কমলগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে মোটারসাইকেল আটকিয়ে সাংবাদিক আব্দুল বাছিত খাঁনকে কুপিয়ে রক্তাক্ত জখম করার প্রতিবাদে ও ঘটনায় হামলার মূল পরিকল্পনাকারীসহ হামলাকারীদে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কমলগঞ্জ উপজেলা চৌমোহনা ময়না চত্তরে’ সর্বস্থরের সাংবাদিকসহ নানা পেশার মানুষের অংশ গ্রহনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে আজ ১৪ আগষ্ট দুপুরে। সাপ্তাহিক কমলগঞ্জের প্রকাশক ও সম্পাদক ও কমলগঞ্জ পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদের সভাপতিত্বে ও সাংবাদিক সাজিদুর রহমান সাজু ও মোস্তাফিজুর রহমানের যৌত সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, সাংবাদিক ইসমাইল মাহমুদ,  সাংবাদিক নুরুল মোহাইমিন মিল্টন, সাবেক সভাপতি কমলগঞ্জ প্রেসক্লাব এম এ ওয়াহিদ রুলু, সাবেক সাধারন সম্পাদক শাহিন আহমদ, প্রনীত রঞ্জন দেবনাথ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সদস্য সচিব মশাহিদ আহমদ, জুড়ি প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ও জুড়ি রিপোর্টারস ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, সাংবাদিক ও মানবাধিকারকর্মী জুসেফ আলী চৌধুরী নির্মল এস পলাশ প্রমুখ। সভায় বক্তারা বলেন, আব্দুল বাছিত খান একজন নিরিহ প্রকৃতির লোক। সে প্রায়ই সমাজের নানা সমস্যা, অনিয়ম ও দূর্ণীতি তুলে ধরে সংবাদ পরিবেশন করছিল। তাছাড়া তার স্বজনদের সাথে জমি নিয়ে ইউপি সদস্য ওয়াতির আলীর বিরোধে মামলা হলে মামলায় ওয়াতির আলী গ্রেফতার হয়ে কারাভোগ করে। এসব নিয়েও সাংবাদিক আব্দুল বাঁিছত সংবাদ পরিবেশন করে। তার এ কাজের জন্য একটি মহল পেশাদার খুনি ভাড়া করে শনিবার প্রকাশে দিবালোকে কমলগঞ্জ-মুন্সীবাজার সড়কে উভাহাটা এলাকায় মোটরসাইকেলের গতিরোধ করে অপর মোটরসাইকেলে হেলমেট পরা ৩জন সন্ত্রাসী দা ও চাপাতি দিয়ে এলোপাতারী ভাবে কুপিয়ে পালিয়ে যায়। প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে সাংবাদিকরা জোর দাবি জানান, অবিলম্বে মূল পরিকল্পনাকারীসহ হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যতায় কমলগঞ্জসহ মৌলভীবাজার জেলার সাংবাদিকরা বড় ধরনের আন্দোলন শুরু করবেন বলে জানান। উল্লেখ্য- গত ১৩ আগষ্ট উপজেলার উবাহাটা নামক স্থানে সন্ত্রাসীরা সাংবাদিক বাছিতকে কুপিয়ে রক্তাক্ত করে। ডান হাত দেহ থেকে প্রায় বিচ্ছিন্ন । কাঁদে ও পায়ে, তলপেটে গুরুতর জখমপ্রাপ্ত হন। উপজেলা হাসপাতাল, মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও তার অবস্থার অবনতি হওয়ায় ঐদিন  সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ দুপুরে তার একটি অস্ত্রোপচার হয়েছে বলে জানা যায়। প্রাপ্ত সুত্রমতে শনিবার রাতে ও ভোরে কমলগঞ্জ থানার পুলিশ সন্দেহমূলকভাবে ৪ জনকে আটক করে, পরে দুইজনকে ৫৪ ধারা দেখিয়ে আদালতের মাধ্যেমে জেল হাজতে পাঠান ও দুইজনকে ছেড়ে দেওয়া হয়। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইয়ারদৌস হাসান বলেন- ঘটনার পর থেকে পুলিশের বিভিন্ন বিভাগ সরেজমিন তদন্তসহ আসামীদের গ্রেফতারের চেষ্টা করছে। এমনকি পুলিশ সদর দপ্তরও আসামীদের অবস্থান নির্নয় করলে উচ্চ পর্যায়ের প্রযুক্তি ব্যবহার করছে। তাছাড়া সরকারের অন্যান্য বিভাগও মাঠে কাজ করছে। তিনি আরও বলেন, আক্রান্ত সাংবাদিকের স্ত্রী ও পরিজনরা তার সাথে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে অবস্থান করছেন বলে থানায় এখনও কোন মামলা হয়নি। তারপরও পুলিশ তদন্তক্রমে আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা করছে। তারা আশাবাদি আগামী ২৪ ঘন্টার মধ্যে মূল পরিকল্পনাকারীসহ হামলাকারীদের গ্রেফতার করতে পারবে।
 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর