শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৫৩ পিএম, ২০২১-০৮-০৫
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলায় অগ্নিকান্ডে ৪ পাইকারী মুদি মালের ব্যাবসায়ী প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন আনে। এতে প্রায় অর্ধ-কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ব্যাবসায়ীরা জানান।
বৃহস্পতিবার সকালে উপজেলার বাঙ্গরা বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীরা হলেন, জাহাঙ্গীর সওদাগরের ২টি, ওয়াদুদ সওদাগরের ১টি ও জামাল সওদাগরের ১টি দোকান।
পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, লকডাউনের কারনে বাজারের সকল দোকান পাট বন্ধ ছিল। বৃহস্পতিবার সকালে বাজারের পাইকারী মুদি মালের বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর সওদাগরের একটি দোকান থেকে হঠাৎ আগুনের সুত্রপাত ঘটে। এতে ওই ব্যবসায়ীর দুটি দোকানসহ আশপাশের আরো দুটি পাইকারী দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীসহ আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
এ বিষয়ে বাঙ্গরা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: বাবলু আলী খান সহ অন্যান্য ব্যবসায়ীরা জানান এ অগ্নিকান্ডের ফলে ৪টি দোকানের প্রায় অর্ধ-কোটি টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।
মুরাদনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কমান্ডার এসএম শামীম জানান, বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারনা করছি, আগুন নিয়ন্ত্রনে আমাদের দুটি ইউনিট কাজ করেছে, অগ্নিকান্ডে চারটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনসহ প্রতিবেদন পেশ করবো।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited