শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:২৭ পিএম, ২০২২-১০-০৩
আশরাফুল আলম আইয়ুবঃ গাজীপুরের কালীগঞ্জে তিনদিনের 'ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্স’ এর সমাপ্তি হয়েছে। গত বুধবার (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া অবহিতকরণ কোর্সের সমাপ্তি হয় রোববার (০২ অক্টোবর) বিকেলে। জানা গেছে, জাতীয় স্থানীয় সরকার ইন্সিটিটিউটের আয়োজনে অবহিতকরণ কোর্সটির বাস্তবায়ন
করেন কালীগঞ্জ উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামানের পরিচালনায় কোর্সের সমন্বয়ক হিসেবে ছিলেন উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবীদ ফারজানা তাসলিম ও অনুষদ সদস্য হিসেবে ছিলেন এলজিডির মতিউর রহমান। এতে প্রশিক্ষক হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনজুর-এ-এলাহী, প্রকৌশলী বেলাল হোসেন সরকার, প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা মনিরুল ইসলাস, শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার, সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, সমবায় কর্মকর্তা মির্জা ফারজানা শারমিন, পল্লী উন্নয়ন ইসরাত জাহান উপস্থিত ছিলেন। ৩ দিনের এই 'ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্সে' স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯, বাজেট প্রণয়ন, এসডিজি ও ভিশন ২০৪১ এর প্রেক্ষাপটে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, সরকারি ক্রয় পদ্ধতি, গ্রাম আদালত, জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম, সুশাসন সংহতকরণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিবেশন পরিচালনা করা হয়। আর এতে অংশ গ্রহন করেন কালীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও ইউপ সচিবগণ। প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষনার্থীর হাতে মূল্যয়ন সনদ তুলে দেওয়া হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited