শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:২১ পিএম, ২০২৪-০৪-০১
আশরাফুল আলম আইয়ুব ঃ গত শনিবার কালীগঞ্জ গ্র্যাজুয়েট কল্যাণ ফোরাম এর আজীবন সদস্য সম্মাননা স্মারক প্রদান ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় সংগঠনটির হল মার্কেটের নিজস্ব কার্যালয়ে। “সমাজের সার্বিক উন্নয়নই আমাদের লক্ষ” এই শ্লোগানকে সামনে নিয়ে গত চার বছর ধরে সংগঠনটি সমাজের পিছিয়ে পড়া মানুষদের বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছে। তাদের এই কর্মসূচিগুলো হলো, দুঃস্থ ও অসহায় পরিবারকে শীতবস্ত্র বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, চিকিৎসা বাবদ অনুদান প্রদান, দুঃস্থ ও অসহায় পরিবারকে ৯টি সেলাই মেশিন প্রদান এবং ১১টি ছাগল প্রদান, অসহায় ও গরীব মেধাবী শিক্ষার্থীদের ১০ হাজার টাকা করে অনুদান প্রদান ও বৃদ্ধ অসুস্থ মহিলাকে খাদ্য ও ঔষধ ক্রয়ের জন্য সহযোগিতা করা।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মফিজুর রহমান কবিরের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ আনোয়ার শওকত আফছার , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অধ্যাপক মোঃ মোখলেছুর রহমান, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব, দৈনিক ইত্তেফাকের স্থানীয় প্রতিনিধি আব্দুর রহমান আরমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জাকারিয়া আকন্দ, সাবেক জেলা পরিষদ সদস্য ও সংগঠনের আজীবন সদস্য তাসলিমা রহমান লাভলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. রাশেদুল ইসলাম, আজীবন সদস্য আবুল কাশেম সরকার, মোঃ আবুল কাশেম ভূইয়া, মো. আব্দুল্লা আল মাসুম, প্রতিষ্ঠাকালীন সদস্য আব্দুল কাদির, মাহমুদা বেগম ঝর্ণা, নুসরাত জাহান নীলিমা, অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন দপ্তর সম্পাদক মো. সোহরাব আলী সরকার এবং দোয়া পরিচালনা করেন সংগঠনের সদস্য অধ্যক্ষ শিব্বির আহম্মেদ।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited