চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

ওয়ানডে র‍্যাংকিং: শীর্ষে বাবর, বড় লাফ ডি কক-ডুসেনের

স্পোর্টস ডেস্ক:    |    ০৪:২৩ পিএম, ২০২২-০১-২৭

ওয়ানডে র‍্যাংকিং: শীর্ষে বাবর, বড় লাফ ডি কক-ডুসেনের

আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ের হালনাগাদ তালিকায় ব্যাটারদের মধ্যে শীর্ষে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। আর বড় ধরনের উন্নতি হয়েছে ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে দুর্দান্ত খেলা দুই প্রোটিয়া ব্যাটার কুইন্টন ডি কক ও র‍্যাসি ভ্যান ডার ডুসেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই ফিফটি হাঁকানো বিরাট কোহলি র‍্যাংকিংয়ের দ্বিতীয় স্থান ধরে রেখেছেন। অন্যদিকে প্রোটিয়া সফরে যেতে না পারলেও তৃতীয় স্থান ধরে রেখেছেন ভারতের সীমিত ওভারের অধিনায়ক রোহিত শর্মা।  

আইসিসি প্রকাশিত ব্যাটারদের তালিকায় প্রোটিয়া উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক চার ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন। আর তার স্বদেশী ভ্যান ডার ডুসেন বড় লাফ দিয়ে দশ ধাপ উঠে এসে প্রথম দশে ঢুকে পড়েছেন। বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে শীর্ষ বিশে আছেন মুশফিকুর রহিম (১৪)। এছাড়া বাঁহাতি ওপেনার তামিম ইকবাল ২১তম এবং সাকিব ২৬তম স্থানে আছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে ১১৬ রান করেছেন বিরাট। এবং আইসিসি প্রকাশিত ব্যাটারদের ক্রমতালিকায় ৮৩৬ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। ৮০১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছেন রোহিত। ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ২২৯ রান করার পুরষ্কার হিসেবে ব়্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে প্রথম পাঁচে ঢুকে পড়েছেন ডি কক। তার অর্জিত রেটিং পয়েন্ট ৭৮৩।  ডি ককের সতীর্থ রাসি ভ্যান দার ডুসেন টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ২১৮ রান করেছেন। এবং লম্বা লাফ দিয়ে ১০ ধাপ এগিয়ে গিয়ে প্রথম দশে ঢুকে পড়েছেন। ১০ নম্বরে জায়গা করে নেওয়া ডুসেনের অর্জিত রেটিং পয়েন্ট ৭৫০।

ওয়ানডে র‍্যাংকিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। তার অর্জিত রেটিং পয়েন্ট ৭৩৭। এক ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন ইংল্যান্ডের ক্রিস ওকস। এক ধাপ নিচে নেমে তিনে আছেন আফগান স্পিনার মুজিব-উর-রহমান। আগের মতো পাঁচেই আছেন বাংলাদেশের মেহেদী হাসান। ছয়ে নিউজিল্যান্ডের ম্যাট হ্যানরি এবং সাতে ভারতের জসপ্রীত বুমরাহ। অষ্টম স্থানে অজি পেসার মিচেল স্টার্ক। আগের মতোই নবম স্থানে বাংলাদেশের সাকিব আল হাসান এবং দশে আয়ারল্যান্ডের অ্যান্ডি ম্যাকব্রাইন। একদিনের ক্রিকেটে অলরাউন্ডারদের তালিকায় ৪১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ২৮৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন আফগান অলরাউন্ডার রশিদ খান। ৩ পয়েন্ট কম নিয়ে তিনে ইংল্যান্ডের ক্রিস ওকস। দুই ধাপ এগিয়ে চারে উঠে এসেছেন নবির স্বদেশী রশিদ খান। এক ধাপ করে অবনতি হয়েছে নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার (৫) ও ইংল্যান্ডের বেন স্টোকসের (৬)।

রিটেলেড নিউজ

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত


মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত


নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

স্পোর্টস ডেস্ক: :  স্পোর্টস ডেস্ক: সবার আগে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস মাঠে নামছে নিজেদের শেষ ম্য...বিস্তারিত


হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের দুই অধিনায়ক:অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের দুই অধিনায়ক:অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: দু’দেশের চলমান বিরূপ অবস্থানের প্রভাব ক্রীড়াঙ্গনেও এসে লেগেছে।ভারত-পাকিস্তান ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর