চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কমলনগর উপজেলা নির্বাচন:তৃতীয় বারের মতো এবারও আলোচনায় সবুজ

কমলনগর উপজেলা নির্বাচন:তৃতীয় বারের মতো এবারও আলোচনায় সবুজ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:১৯ পিএম, ২০২৪-০৩-০৭

কমলনগর উপজেলা নির্বাচন:তৃতীয় বারের মতো এবারও আলোচনায় সবুজ

 কমলনগর (লক্ষ্মীপুর)প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের কমলনগরে প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মো.আলাউদ্দিন সবুজ। তিনি উপজেলার চর কালকিনি ইউনিয়ন পরিষদের ৭ বারের নির্বাচিত ও জননন্দিত চেয়ারম্যান মাস্টার ছায়েফ উল্লাহর জ্যেষ্ঠ পুত্র। তার ‘পিতা’ জিবনের শুরুতে শিক্ষকতার পেশায় জড়িত থাকলেও ১৯৮৩ সালে প্রথম চর কালকিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ধারাবাহিকভাবে একই পদে ৭ বার ভোট করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। লোভ-লালসার উর্ধ্বে থেকে বর্তমানে ৩৪ বছর তিনি চর কালকিনি ইউনিয়নবাসীর জন্য অবদান রেখে চলেছেন। অন্যদিকে,আলাউদ্দিন সবুজ একজন ব্যবসায়ী ও স্বাধীনচেতা প্রকৃতির ক্লিন ইমেজের হিসেবে ব্যাপক পরিচিতি রয়েছে তার। যে কারণে পিতার অবদান ও পদাঙ্ক অনুসরণ করে নিজের ব্যক্তি ইমেজকে কাজে লাগিয়ে নির্বাচনী মাঠে আগাম তৎপরতা চালিয়ে বৈতরণী পার হতে চাচ্ছেন আলাউদ্দিন সবুজ।
এলাকাবাসী জানান, মাষ্টার ছায়েফ উল্ল্যাহ এলাকায় একজন শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তি হিসেবে ব্যপক সুখ্যাতি রয়েছে তার। উপজেলাবাসী তাকে সদালাপি ও ভালো মানুষ হিসেবেই চিনেন ও জানেন উল্লেখ করে প্রবীন ও মধ্যবয়সী সকলে তারই পুত্র আলাউদ্দিন সবুজকে নিয়ে ইতিবাচক বলাবলি করছেন। এলাকাবাসীর মতে,সুষ্ঠু নির্বাচন হলে দলমত নির্বিশেষে সবুজ সকল প্রার্থীদের তুলনায় এগিয়ে থাকবেন। এবং নিরঙ্কুশ ভোটে বিজয়ী হয়ে উপজেলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হবেন।
এদিকে মো. আলাউদ্দিন সবুজ নিজেকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস-চেয়ারম্যান প্রার্থী ঘোষনার পর থেকে বিরামহীনভাবে বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ করছেন। তাকে ঘিরে উপজেলাব্যাপী ইতিবাচক ধারনা সৃষ্টি হওয়ার পাশাপাশি চলছে চুলচেরা বিশ্লেষন।
আলাউদ্দিন সবুজ জানান,এর আগে একই পদে দুইবার প্রার্থী হয়ে ভোট করেছেন তিনি। জনগন ভালোবেসে তাদের সমর্থনও দিয়েছিলেন কিন্তু বাস্তবতার কাছে সামান্যতম ভোটে হেরে গেছেন। তবে ভোটে হারলেও সবসময় জনগনের সাথে ভালো সম্পর্ক রেখে চলেছেন তিনি। বিপদে-আপদে জনগনের পাশেই ছিলেন। যে কারণে এবারও নিজেকে প্রার্থী ঘোষনা দিয়েছেন। প্রতিদিন ভোটারদের সাথে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছেন। এলাকা ঘুরে নবীন-প্রবীণ সহ সকল বয়সী ভোটারের পক্ষ হতে ব্যাপক সাড়া পাচ্ছেন। অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ও প্রভাবমুক্ত একটি নির্বাচন অনুষ্ঠিত হলে বিপুল ভোটে জয়লাভের প্রত্যাশা তার।
উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সূচিমতে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে আগামী ৪ মে অনুষ্ঠিতব্য নির্বাচন দিনে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। কমলনগরে ৯ টি ইউনিয়ন নিয়ে নবগঠিত উপজেলা কমলনগরের এটি চতুর্থবারের নির্বাচন।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর