চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কিশোরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি পরিবারের পাশে প্রবাসী রোজী

কিশোরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি পরিবারের পাশে প্রবাসী রোজী

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:৫৬ পিএম, ২০২১-০৯-১৮

কিশোরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি পরিবারের পাশে প্রবাসী রোজী

ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ৯টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী উম্মে ফাতেমা রোজী। তিনি মানবিক সহায়তা হিসেবে প্রাথমিকভাবে প্রত্যেক পরিবারকে নতুন ঘর নির্মাণের জন্য বাণ্ডেল করে মোট ১৮ বাণ্ডেল ঢেউটিন দিয়েছেন

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এসব টিন বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্তরা সবাই করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের ভাঙ্গীরচর গ্রামের বাসিন্দা। অগ্নিকাণ্ডের ঘটনা ফেসবুক লাইভে দেখে অস্ট্রেলিয়া প্রবাসী উম্মে ফাতেমা রোজী অসহায় পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করে কাদিরজঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাধ্যমে পরিবারগুলোকে নতুন ঘর নির্মাণের জন্য প্রাথমিকভাবে ঢেউটিন প্রদান করেন। তার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ঢেউটিন তুলে দেয়ার সময় কাদিরজঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক আলআমিন লিটন,সিনিয়র সহ-সভাপতি জামিল আনসারী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ইউনিয়ন কৃষক লীগ সভাপতি সুমন আহম্মদ, সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি ডা. আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক জিলু মিয়া, ছাত্রলীগের মিজান, ইকরাম জহিরুল ইসলাম এবং মানবিক সংগঠনের আনোয়ার সিরাজী উপস্থিত ছিলেন

ক্ষতিগ্রস্তদের মধ্যে জালাল উদ্দিন, আলাল উদ্দিন, রশিদ উদ্দিন, আলমগীর হোসেন, আব্দুর রহিম, আবুল কালাম, আব্দুল খালেক হাসেম উদ্দিনের কাছে সহায়তার টিন হস্তান্তর করা হয়। অগ্নিকাণ্ডে ৯টি পরিবারের বসতঘর, রান্নাঘর গরুসহ গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঢেউটিন পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ক্ষতিগ্রস্তরা জানান, এই দুঃসময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে আমাদের জন্য পাঠিয়েছেন। না হলে এতদূর থেকে তিনি আমাদের দুঃখের সহায় হতেন না

তারা প্রবাসী উম্মে ফাতেমা রোজী তার পরিবারের মঙ্গল কামনা করেন। উল্লেখ্য, উম্মে ফাতেমা রোজী করিমগঞ্জের জয়কা ইউনিয়নের নানশ্রী গ্রামের আলহাজ্ব আমির উদ্দীনের পুত্রবধূ আল মামুনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তিনি ভবিষ্যতে জনসাধারণের সেবক হিসেবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর