শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:১৫ পিএম, ২০২৩-০৩-১৪
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ দেশের উল্লেখযোগ্য প্রিন্ট মিডিয়া ও ইলেক্টনিক্স মিডিয়ার মাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পরেও পরিবেশ ছাড়পত্র বিহীন সুরমা ইটভাটা চলছে। সুরমা ইটভাটার বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ না করায় স্থানীয় কৃষকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
ভাটার চারিদিকের জমির মালিক কৃষককেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি বিধি মোতাবেক ইটভাটা চললে আমাদের কোন অভিযোগ নেই। কিন্তু সুরমা ইটভাটার কোন কাগজপত্র নেই, সেই ইটভাটা কিভাবে প্রশাসনের নাকের ডগায় চলছে?
তথ্যানুন্ধানে জানা যায়, সিরাজগঞ্জ-রায়গঞ্জ এর আঞ্চলিক সড়কের সাথে রায়গঞ্জ উপজেলার দেউলমুড়া গ্রামে গড়ে উঠেছে সুরমা ইটভাটা। ইটভাটার চারিদিকে ভুট্টা, ধান, আখ সহ বিভিন্ন প্রজাতির তিনফসলী জমি রয়েছে। ভাটার কালো ধোয়ায় প্রতিবছর কৃষকেরা শস্য গড়ে তুলতে পারে না। প্রশাসনের কাছে বারবার অভিযোগ করে তার প্রতিকার পায়নি স্থানীয় কৃষকেরা।
১৪ মার্চ ২০২৩ইং তারিখে সরেজমিনে গিয়ে দেখা যায়, সুরমা ইটভাটার দূষিত ধোঁয়া,কাচা ইটের আঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলগুলো। এখানে ভাটা স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তরে আবেদন করেছিলেন ভাটার মালিক আলহাজ্ব দানেজ আলী সরকার। কিন্তু পরিবেশ অধিদপ্তরের কর্তাব্যক্তিরা তদন্তে এসে দেখতে পান ঘনবসতি এলাকা তথা আবেদনকৃত ইটভাটার উভয় পাশে তিন ফসলি জমি আছে বিধায় তারা পরিবেশের ছাড়পত্র দেননি। অথচ পরিবেশ অধিদপ্তরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভাটার মালিক আলহাজ্ব দানেজ আলী সরকার পরিবেশ ছাড়পত্র ছাড়াই তার ছেলে বগুড়া ডিসি অফিসের সার্ভেয়ার জাহিদ সরকারি কর্মকর্তা বলে তার নাম ব্যবহার করে গায়ের জোরে অবৈধভাবে সুরমা ইটভাটাটি পরিচালনা করছেন। এমনকি বড় শ্রমিকদের দিন হাজিরা বেশী বিধায় তিনি শিশু শ্রমিকদের দিয়ে ভাটার কাজ করছেন।
দেউলমুড়া গ্রামের মজিরর এর ছেলে শিশু শ্রমিক ফরজ (১২) ও রমজান (১০), আলম এর পুত্র তানজিদ (১০), মান্নান এর পুত্র খোকন (১২), ইসলামপুর গ্রামের রশিদ এর পুত্র সোহেল রানা (১১) সহ ১০-১২জন শিশু পড়াশোনা বাদ দিয়ে শিশু শ্রমিক হিসেবে কাঁচা ইট তৈরী ও শুকানোর কাজ করছে।
স্থানীয় কৃষকরা অভিযোগ করে বলেন, সুরমা ইটভাটার কারণে আমরা ঠিকমতো ফসল ঘরে তুলতে পারি না। অন্যান্য জমির চেয়ে ভাটার নিকটতম জমির ফসল উৎপাদন কম হয়ে থাকে। ভাটার পুর্বদিকে বাড়িঘর হওয়ায় আমের মুকুল গুলো ঝড়ে পড়ে যাচ্ছে।
তাছাড়া ইটভাটা গুলোতে মাটি আনা নেয়ার কাজে ব্যবহৃত মাটি ভর্তি ট্রাক ও মাহেন্দ্র ট্রাক গুলো যাতায়াত করার ক্ষেত্রে ফসলী জমি ও সরু সড়ক ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং ইটভাটা গুলো বিভিন্ন সময়ে প্রভাবশালীদর ছত্র ছায়ায় নীরিহ কৃষকদের ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেন।
এবিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল বলেন, সুরমা ইটভাটা কাগজপত্রগুলো খতিয়ে দেখা হচ্ছে। পরিবেশ অধিদপ্তর এর সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited