শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৩৩ পিএম, ২০২১-০৭-০৬
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার উপসর্গ নিয়ে একজন মারা গেছেনন এবং করোনা পজেটিভ আরেক নারী রোগীনীকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার দড়িভাষানিয়া গ্রামের মৃত হামজত আলীর ছেলে শফিকুর রহমান (৬৩) মারা যান এবং একই উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামের ৫০ বছর বয়েসি এক নারীকে ঢাকায় রেফার করা হয়। দু’জনেই প্রচণ্ড শ^াসকষ্ট, ঠাণ্ডা, সর্দি, কাশি ও জ¦র নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। দু’জনেরই অক্সিজেন সেচুরেশন ৩৫ মি.লিটারের নিচে নেমে গেলে ১২ লিটার করে অক্সিজেন দিয়ে ঢাকায় রেফার করা হয়। নারী রোগীনীটি ঢাকায় যেতে পারলেও শফিকুর রহমান এমব্যুলেন্সে ওঠার আগেই মৃত্যুবরণ করেন। তিনি হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহিদ উল্লাহর চাচা। শফিকুর রহমানকে দড়িভাষানিয়া গ্রামে দাফন কাফন করা হয়েছে। এ ব্যাপারে ডা. মো. শহিদ উল্লাহ জানান, বেশ কয়েকদিন যাবত তিনি কাশি, সর্দিজ¦রে ভুগছিলেন। আজ (মঙ্গলবার) হঠাৎ করে শ^াসকষ্ট দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কম্েপ্লক্সে আনা হয়। সেখানে পুরো ১২ লিটার অক্সিজেন দিয়েও সেচুরেশান বাড়ানো যায়নি। পরে ঢাকায় নেওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠানোর আগেই তিনি মৃত্যুবরণ করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলায় মোট করোনা পরীক্ষা করা হয়েছে মোট ২০৮৬ জনের। এদের মধ্যে ৩৮১ জন করোনা পজেটিভ, সুস্থ হয়েছেন ৩৪৩ জন এবং মারা গেছেন ৭ জন। বর্তমানে হোম আইসোলেশনে আছেন ২৮ জন এবং হাসপাতালে পজেটিভ ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৫ জন। উপজেলার ৮৮৪৭ জনকে করোনা টিকার প্রথম ডোজ এবং ৫৮৯৭ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited