চট্টগ্রাম   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গাজীপুরের কালিয়াকৈর পোশাক কারখানার শ্রমিককে মারধরের ঘটনায় বিক্ষোভ মিছিল

গাজীপুরের কালিয়াকৈর পোশাক কারখানার শ্রমিককে মারধরের ঘটনায় বিক্ষোভ মিছিল

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:৩৫ পিএম, ২০২৩-০১-৩০

গাজীপুরের কালিয়াকৈর পোশাক কারখানার শ্রমিককে মারধরের ঘটনায় বিক্ষোভ মিছিল

মুহাম্মদ আতিকুর রহমান, গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর পোশাক কারখানার শ্রমিককে মারধরের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। 
সোমবার (৩০ জানুয়ারি) সকালে কাজ বন্ধ কারখানার সামনে কয়েক হাজার শ্রমিক সমাবেত হয়ে বিক্ষোভ করে। তারা মিছিল নিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হয়ে বিভিন্ন কারখানার সামনে অবস্থান নেয়। পরে তারা নীট এশিয়া গ্রুপের আরেকটি প্রতিষ্ঠান মালেক স্পিনিং কারখানার সামনে অবস্থান নেয়। 
শ্রমিকরা জানায়, শনিবার নীট এশিয়া কারখানায় কাজ করার সময় একজন সুপারভাইজার ও শ্রমিককে মারধর করেন ওই প্রতিষ্ঠানের প্রোডাকশনের জেনারেল ম্যানেজার। এরআগে ১৩ অক্টোবর কারখানার এক প্রসূতি নারীকে মারধর করে ওই জেনারেল ম্যানেজার। কোনো কারণ ছাড়াই মাঝেমধ্যে শ্রমিকদের গায়ে হাত তোলেন তিনি। 
ওই কারখানা শ্রমিকরা আরও জানায়, শ্রমিককে মারধরের ঘটনায় রবিবার কর্মবিরতি দেওয়া হয় এবং বিচারের দাবি করা হয়। সোমবার সকালে আমরা কারখানা গেটে গেলে তারা শ্রমিকদের ঢুকতে দেয়নি। তারা মৌখিকভাবে বলছে কারখানা ছুটি। এরপর আমরা শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেছি। 
বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন গাজীপুর জেলার সভাপতি আমজাদ হোসেন বলেন, নীট এশিয়া লিমিটেড কারখানার প্রোডাকশন জিএম শ্রমিকদের মারধর করে। এ ঘটনায় শ্রমিকরা শান্তিপূর্ণ আন্দোলন করে কিন্তু তাদের আজ কারখানায় ঢুকতে দেওয়া হয়নি। পরে তারা নীট এশিয়া গ্রুপের আশপাশের কারখানাগুলো বন্ধ করার জন্য অবস্থান নিয়েছে। ঘটনাস্থলে পুলিশের সদস্যরা রয়েছে। 
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, শ্রমিক মারধরের ঘটনায় শ্রমিকরা বিক্ষোভ করেছেন। 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর