শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০১:১৪ পিএম, ২০২২-০১-২৩
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ও তার দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ড এখন আর বিয়ের পিঁড়িতে বসছেন না। জানা গেলো করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ায় এবং দেশটির সরকার কঠোর বিধিনিষেধ জারি রাখায় এবার প্রধানমন্ত্রীর বিয়ের আনুষ্ঠানিকতাও বাতিল করা হয়েছে। জানা গেছে, স্থানীয় সময় রোববার (২৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের বিয়ে তিলের ঘোষণা দেন। প্রধানমন্ত্রী নিজেই বিয়ে বাতিলের বিষয়টি ঘোষণা দিয়ে করোনার বিধিনিষেধের বিশদ বিবরণ তুলে ধরেন। এসময় তিনি বলেন, আমার বিয়ের আনুষ্ঠানিকতা এখন এগোচ্ছে না।
সম্প্রতি একই পরিবারের নয়জনের ওমিক্রন শনাক্ত হয়েছে যারা একটি বিয়ের অনুষ্ঠানের জন্য শহরে ঘোরাঘুরি করেন এয়ারক্রাফটে। ডেল্টার চেয়ে ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ায় ‘রেড সেটিং’ নামে নতুন নিয়ম চালুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। জনসমাগম এড়িয়ে চলা, মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত। তবে এটি লকডাউন নয়।
২০১৭ সালে নিউজিল্যান্ডের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করে ইতিহাসের পাতায় নাম লেখান জেসিন্ডা আরডার্ন। অন্তঃসত্ত্বা অবস্থায় দায়িত্ব পালন করা হাতেগোনা কয়েকজন নির্বাচিত সরকারপ্রধানের মধ্যেও তিনি অন্যতম। যদিও জেসিন্ডা ও গেফোর্ড কখনোই তাদের বিয়ের দিন তারিখ ঘোষণা করেননি। তবে এটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের বিয়ের দিন ধার্য করা হবে বলে ধারণা করা হচ্ছিল। নিউজিল্যান্ডে মহামারি শুরুর পর এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ১০৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫২ জন। কঠোর সীমান্ত নিষেধাজ্ঞা এবং লকডাউন জারি রেখে করোনা নিয়ন্ত্রণে সাফল্য দেখিয়েছেন জেসিন্ডা আরডার্ন। এবার ওমিক্রন ঠেকাতে আরও কঠোর হচ্ছেন তিনি।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited