চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

টঙ্গীতে সরকারি জমি দখল করে কথিত যুবলীগ নেতার পার্কিং বাণিজ্য

টঙ্গীতে সরকারি জমি দখল করে কথিত যুবলীগ নেতার পার্কিং বাণিজ্য

টঙ্গী প্রতিনিধি    |    ০৮:২২ পিএম, ২০২২-০৭-২০

টঙ্গীতে সরকারি জমি দখল করে কথিত যুবলীগ নেতার পার্কিং বাণিজ্য

আব্দুস সবুর খান, টঙ্গী: গাজীপুরের টঙ্গীতে সরকারি ডিআইটি প্রকল্পের জায়াগা দখল করে অবৈধ ভাবে পার্কিং বানিজ্য করার অভিযোগ উঠেছে কথিত যুবলীগ নেতা ফরহাদ হোসেন ও আল আমিন হোসেনের বিরুদ্ধে। এছাড়াও এ দুই কথিত যুবলীগ নেতা ফরহাদ ও আল আমিনের বিরুদ্ধে রয়েছে বস্তি দখল, সরকারি জমি দখল, মিছিলে না যাওয়ায় কর্মীকে মারধরসহ নানা অভিযোগ ও মামলা। 
সরেজমিন অনুসন্ধানে জানা যায়, টঙ্গীর দক্ষিণ আউচ পাড়া বেক্সিমকো রোড এলাকায় আঞ্চলিক সড়কের পাশে সরকারি ডিআইটি প্রকল্লের জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ পার্কিং স্ট্যান্ড। এই স্ট্যান্ডে প্রতিদিন গড়ে ৩০/৩৫টি গাড়ি পার্কিং করে মোটা অংকে টাকা হাতিয়ে নিচ্ছে একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র। এছাড়াও এই স্ট্যান্ডকে ঘিরে সক্রিয় হয়ে উঠেছে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের একটি চক্র। অভিযোগ আছে এই সব চক্রগুলোর প্রত্যক্ষ মদদদাতা কথিত যুবলীগ নেতা ফরহাদ ও আল আমিন। পার্কিং এর চাঁদা উত্তোলনের জন্য নিয়োজিত আছে সবুজ নামের স্থানীয় এক চাঁদাবাজ। সবুজ প্রতি গাড়ি থেকে দিন হাড়ে ১০০/২০০ টাকা এবং মাসিক হাড়ে ৩০০০ টাকা করে চাঁদা উত্তোলন করে থাকে। এছাড়া মাদক সিন্ডিকেট থেকে চাঁদা কালেকশন করেন এই সবুজ। পার্কিং এলাকায় সিটি কর্পোরেশনর পানির লাইন থেকে অবৈধ ভাবে সংযোগ স্থাপন করে গাড়ি সার্ভিসিং ও শৌচাগারের ব্যবস্থাও করা হয়েছে ফরহাদ ও আল আমিনের নির্দেশে। তাদের পেশীশক্তির কাছে অনেকটা অসহায় ওই এলাকার সাধারন মানুষ। 
নাম প্রকাশ না করার শর্তে এক যুবলীগ নেতা বলেন, গিরগিটির মত রং বদলানো নেতা ফরহাদ যুবলীগ নেতা সাইফুলের অনুসারী হিসাবে রাজনীতিতে সক্রিয় হন। পরবর্তীতে তিনি নেতা পরিবর্তন করে মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সারকার রাসেলের অনুসারী হয়ে যুবলীগের বিভিন্ন কর্মসূচীতে অংশ নেয়া শুরু করেন।
অপরদিকে আল আমিন হোসেন যুবলীগ নেতা সাইফুল ইসলামের অনুসারী হিসাবে পরিচিত। তিনি ৫৩নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী। বিভিন্ন অপরাধে একাধিক মামলা ও অভিযোগে জেল খেটেছেন কথিত এই যুবলীগ নেতা। 
এলাকাবাসীর দাবী অপরাধ জোন খ্যাত বেক্সিমকো রোড এবং কাঠালদিয়া এলাকা থেকে এইসব অবৈধ পার্কিং স্ট্যান্ড উচ্ছেদ করা গেলে অনেকটাই অপরাধ মুক্ত হবে এই অঞ্চল। স্বস্তিতে চলাচল করতে পারবেন এই অঞ্চলের কর্মজীবী মানুষ। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জরুরী ভিত্তিতে কার্যকর প্রদক্ষেপ গ্রহন করার দাবী জানান তারা। 
এবিষয় জানতে চাইলে ফরহাদ হোসেন বলেন আমি এই পার্কিং বাণিজ্যের সাথে জড়িত নই। একটি চক্র আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে আমার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
#

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত


সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত


রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত


শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর