শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:১৭ পিএম, ২০২৩-০৩-১১
মিজানুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ সাইদুল আরীফ মহোদয়ের নির্দেশে ১১ মার্চ (শনিবার) কুড়িগ্রামের জিয়া বাজার, আদর্শ পৌর বাজার, খলিলগঞ্জ বাজার, রাজারহাট বাজারসহ বিভিন্ন বাজারে যৌথ বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। বাজার মনিটরিং এ অংশগ্রহণ করেন নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সুমন রেজা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক মো: মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহ্রিয়ার, কৃষি বিপণন কর্মকর্তা শাহীন আহমেদ, কুড়িগ্রাম চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর প্রতিনিধি এবং ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। এ সময় বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে পন্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় ভাউচার, মজুদ পরিস্থিতি, বাজারে পন্য সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে কুড়িগ্রাম জিয়া বাজারের হযরত রাইস এজেন্সিকে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, রমজান উপলক্ষে এধরনের তদারকি অব্যাহত থাকবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited