শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪২ পিএম, ২০২০-০৮-১৯
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ কমলগঞ্জে গোবিন্দপুর (জালালীয়া) নামক এলাকা থেকে অজ্ঞাত (১৮) যুবকের মরদেহ আজ ১৯ আগষ্ট সকাল ৯টার দিকে রেল লাইনের পাশ থেকে উদ্ধার করেছে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ। স্থানীয়রা জানান, আজ সকালে রেল লাইনের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেয়া হয়। সংবাদপ্রাপ্ত হয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার না করে রেলওয়ে শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দেয়। পরে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠায়। এ সময় নিহতের পাশ থেকে একটি কোরআন শরীফ উদ্ধার করা হয়। নিহত যুবকের মুখের ডান পাশে থেতলে যাওয়ার আঘাত রয়েছে। ঘটনাটি রহস্যজনক মনে হলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু হয়েছে। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited