শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৫৬ পিএম, ২০২২-০৭-১৮
মাহাবুব রহমান বিপ্লব,ব্যুরো প্রধান রংপুরঃ রংপুরের বদরগঞ্জে অপহিত স্কুল ছাত্রীকে পুলিশ উদ্ধার করার পরও বাদিনীর দায়েরকৃত অভিযোগপত্র মামলা হিসাবে রুজু না করে বাদিনী ও তার সঙ্গীয় লোকজনের সঙ্গে ওসি হাবিুবুর রহমান দুর্ব্যবহার করে ওসির কক্ষ থেকে তাড়িয়ে দেন । গতকাল এ নিয়ে বাদিনী শাম্মী আক্তার ওসির বিরুদ্ধে পুলিশ সুপারের নিকট সু বিচার চেয়ে অভিযোগ দায়ের করেন । জানা যায়, উপজেলাস্থ লোহানীপাড়া ইউনিয়নের বাতাসন গ্রামের আব্দুস সালামের মেয়ে শাম্মী আক্তারের প্রাথমিক বিদ্যালয়ে পড়–য়া কন্যা শারিকা আক্তার সেতু (১০) অপহরণ হয়। এই ঘটনায় স্কুল পড়–য়া ছাত্রীর মা বাদী হইয়া শামীম রানা (৩২), পিতা-মোঃ মমদেল, মমদেল (৬০), পিতা-আবুল হোসেন, মোছাঃ মমতাজ বেগম (৫৫), স্বামী-মোঃ মমদেল, সকলের সাং-ঘিরনই মধ্যটারী, লোহানীপাড়া ইউপি, থানা-বদরগঞ্জ, জেলা-রংপুরগনসহ তাহাদের সহযোগী অজ্ঞাতনামা ১০/১৫জনের নামে থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের সূত্র ধরে বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমানের নির্দেশক্রমে থানার এসআই জিয়ারুল হক অপহৃত স্কুল ছাত্রীকে আসামীদের বাড়ী থেকে উদ্ধার করেন। স্কুল ছাত্রীকে উদ্ধারের পর বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কি যেন অজ্ঞাত কারণে মামলা গ্রহণ করতে টালাবাহান করেন। অপহৃত স্কুল ছাত্রীর মা মোছাঃ শাম্মী আক্তার বলেন, জিয়ারুল এসআই আমার মেয়েকে উদ্ধার করার পরে থানায় নিয়া আসিলে আমি মামলার নির্ধারিত বিধানমতে ও কোর্টের মারফত আমার মেয়েকে পাইতে চাই। কিন্তু অফিসার ইনচার্জ সাহেব অজ্ঞাত কারণে ও কুরবানীর ঈদের কথা বলিয়া মামলা নেয় নাই। তখন ইং-০৯/০৭/২০২২ তারিখ বেলা অনুমান ১২.২৫ ঘটিকার সময় আমি, আমার জখমী ছোট ভাই সায়মুল ইসলাম, আমার বড় ভাই শাহাজান বাদশা, আমার মায়ের আপন খালা অর্থাৎ আমার নানী নুরুন্নাহার, আমার মামা কারীমুলসহ থানায় গিয়া অফিসার ইনচার্জ সাহেবকে মামলা নিতে বলিলে অফিসার ইনচার্জ সাহেব খুবই উত্তেজিত অবস্থায়, উচ্চস্বরে আমাকে ও আমার সঙ্গীয় লোকদেরর সাথে দুর্ব্যাবহার করেন। এক পর্যায়ে অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বাদিনীকে বলে যে, ‘‘আমি মামলা নিব না, কিছুতেই মামলা নিব না, কোথায় যাওয়ার আছে যাও।’’ অপর দিকে ওসির পক্ষ থেকে এসআই জিয়ারুল অপহৃত ছাত্রীর মাকে বলেন, ২ মিনিটের মধ্যে সিদ্ধান্ত নেন বাচ্চা নিবেন কি নিবেন না, যদি না নেন তাহলে বাচ্চাকে আসামীদের বাড়ীতে পাঠিয়ে দেয়া হবে। তখন বাধ্য হয়ে উদ্ধারকৃত মেয়েকে বাদিনী নিজেদের জিম্মায় নিতে বাধ্য হন। এ ঘটনায় বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমানের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের নিকট একটি অভিযোগ দায়ের করেন। এ প্রসঙ্গে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, স্কুল ছাত্রীকে উদ্ধার করে তার মায়ের জিম্মায় দেয়া হয়েছে, কেন অপহরণ মামলা নেয়া হয়নি এ প্রশ্নে সঠিক উত্তর ভারপ্রাপ্ত কর্মকর্তা দিতে পারেন নি।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited