চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

কিশোরগঞ্জে বিচারপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের স্মরণসভা

কিশোরগঞ্জে বিচারপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের স্মরণসভা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:০৬ পিএম, ২০২১-০৮-২৮

কিশোরগঞ্জে বিচারপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের স্মরণসভা

ফারুকুজ্জামান,কিশোরনগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জ প্রতিনিধিঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও হাই কোর্ট বিভাগের
বিচারপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে
জেলা শহরের থানা মাকের্টের মডার্ণ ডেন্টালে ভোরের আলো সাহিত্য আসর ও যুদ্ধাপরাধ
প্রতিরোধ আন্দোলন কমিটির যৌথ আয়োজনে স্মরণসভায় সভাপতিত্ব করেন সাহিত্য
আসরের সভাপতি মোঃ আজিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের

উপপরিচালক মোঃ কামরুজ্জামান খান।

 

প্রধান আলোচক ছিলেন বিআরডিবির সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন। সংগঠনদ্বয়ের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবীব রেজার পরিচালনায় শোকসভায় মরহুমের জীবনের নানা দিক নিয়ে রাখেন বীরমুক্তিযোদ্ধা মোঃ মিসবাহ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মোঃ শওকত উদ্দিন ভূইয়া,বীরমুক্তিযোদ্ধা আ.মতিন আকন্দ, ভোরের আলো সাহিত্য আসরের উপদেষ্টা মন্ডলীর সভাপতি

আবুল বাহার, উপদেষ্টা হীরা মিয়া, উপদেষ্টা লায়ন এসএম জাহাঙ্গীর আলম, সহসভাপতি
এমএ হালিম তালুকদার, সাধারণ সম্পাদক আমিনুল হক সাদী, নারীপক্ষের সভাপতি

সুবর্ণা দেব নাথ, সানজিদা উষা, শিল্পী রাখাল চন্দ্র দাস, শাহীন মিয়া প্রমুখ। পরে মরহুমের স্মরণে বিশেষ দোয়া করা হয়।

 

উল্লেখ্য গত মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও হাই কোর্ট বিভাগের
বিচারপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের মৃত্যু হয় বলে সুপ্রিম কোর্টের
মুখপাত্র ও হাই কোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান
গণমাধ্যমকে জানিয়েছেন। “তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এর আগে দেশের বাইরেও
তার চিকিৎসা হয়েছে। সর্বশেষ ঢাকার সম্মিলিত সামরিক হাসাপাতালে উনার

চিকিৎসা চলছিল।

 

বিচারপতি আমির হোসেনের বয়স হয়েছিল ৬৪ বছর।বিচারপতি আমির হোসেন ১৯৫৭ সালের ৩০ নভেম্বর কিশোরগঞ্জের নিকলীতে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল এল বি ও এল এল এম ডিগ্রি নেওয়ার পর ১৯৮৪ সালের ২২ ফেব্রুয়ারি বিচার বিভাগে মুন্সেফ (সহকারী জজ) হিসেবে তিনি নিয়োগ পান। ২০০৯ সালের ৬ মে জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পান আমির হোসেন।

গাজীপুরের জেলা জজ থাকা অবস্থায় ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি অতিরিক্ত বিচারক
হিসেবে তিনি হাই কোর্টে নিয়োগ পান। দুই বছর পর ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি তাকে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সালের ১১ অক্টোবর বিচারপতি আমির হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া 
হয়। স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন এ বিচারক।

 

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


ইশরাকরা হেরে গেলে বিপদ বাড়বে দেশের:বর্হিবিশ্বে অনেক দেশে অপরাধ নিমূর্লে তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত অস্ত্রহাতে ছুটে গেছেন

ইশরাকরা হেরে গেলে বিপদ বাড়বে দেশের:বর্হিবিশ্বে অনেক দেশে অপরাধ নিমূর্লে তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত অস্ত্রহাতে ছুটে গেছেন

জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর