শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:১৮ পিএম, ২০২২-০৭-০৪
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বয়োবৃদ্ধ আব্দুল খালিক (৬৮) কে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় মৌলভীবাজার আদালতে মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে কমলগঞ্জ থানার ওসিকে এজাহার হিসেবে গণ্য করতে নির্দেশ দিয়েছেন। মৌলভীবাজার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আব্দুল খালিক বাদী হয়ে গত ২৯ জুন মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হলেন- উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এর বর্তমান ইউপি সদস্য বুলবুল আহমদ ওয়াতির ও মৃত হাজী আলাউদ্দিন এর পুত্র নজির মিয়াগং অজ্ঞাত ৩/৪জন। মামলা সূত্রে জানা গেছে- আব্দুল খালিক গত ২৭ জুন দুপুরে চিকিৎসা নিয়ে বাড়িতে ফেরার পথে পূর্ব পরিকল্পিত ভাবে অতর্কিত ভাবে হামলা চালিয়ে মারাত্বক ভাবে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্বার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রেফার করেন। ভুক্তভোগী জানান- আমি এখনও পুরোপুরি সুস্থ্য হয়ে উঠতে পারিনি। আদালতে মামলা করায় তাদের অনুসারী ও হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে প্রাণ নাশসহ ও মিথ্যা মামলার হুমকি ধমকি দিচ্ছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited