চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

আখাউড়ায় জমিতে বিষ দিয়ে পাকা ধান নষ্ট করার অভিযোগ

আখাউড়ায় জমিতে বিষ দিয়ে পাকা ধান নষ্ট করার অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:৪৩ পিএম, ২০২১-০৪-২২

আখাউড়ায় জমিতে বিষ দিয়ে পাকা ধান নষ্ট করার অভিযোগ

ইসমাঈল হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমিতে বিষ দিয়ে পাকা ধান নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার মোগড়া ইউনিয়নের মোগড়া গ্রামের ইউসুফ ফারুকির ৩৫ শতক ধানি জমিতে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটে। এ ব্যপারে ইউসুফ ফারুকী বাদী হয়ে বৃহস্পতিবার সকালে আখাউড়া থানায় ৬ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলো, মোগড়া ইউনিয়নের ছোট গাঙ্গাইল গ্রামের জসিম মিয়া (৪৫), আঃ লতিফ (৩৫), মাহবুবুল আলম লিটন (৪৫), মোর্শেদ আলম সোহেল (৫০), জাবেদ মিয়া (৪০) ও মোঃ ফজু মিয়া ( ৬০)। অভিযোগ পেয়ে আখাউড়া থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো: আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্থ জমির মালিক ইউসুফ ফারুকী বলেন, বিবাদীরা আমার পাশাপাশি গ্রামের বাসিন্দা। জায়গা সম্পত্তি নিয়া তাদের সাথে আমার বিরোধ রয়েছে। চলতি মৌসুমে ৩৫ শতক জমিতে ইরি ধান রোপন করি। এরপর থেকেই বিবাদীরা বিষ প্রয়োগ করে আমার ফসল নষ্ট করে দেওয়ার হুমকি দিয়ে আসছিল। বুধবার সন্ধ্যায় বিবাদীরা পূর্ব প্রতিহিংসায় আমার জমিতে বিষাক্ত ওষুধ ছিটিয়ে দেয়। এতে জমির সব পাকা ধান জ্বলে নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে আখাউড়া থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো: আলমগীর হোসেন বলেন সরজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে অভিযোগের সত্যতা পেয়েছি। বিষ দিয়ে জমির অর্ধেকের বেশি ধান নষ্ট করে দিয়েছে।

রিটেলেড নিউজ

পূবাইলে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

পূবাইলে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত

মাধবদীতে পরিবেশ ধ্বংস ও কর ফাঁকির মহোৎসবে প্রশাসনের রহস্যজনক নিরবতা: নেপথ্যে কাইয়ূম মোল্লার দাপুটে রাজত্বের অভিযোগ

মাধবদীতে পরিবেশ ধ্বংস ও কর ফাঁকির মহোৎসবে প্রশাসনের রহস্যজনক নিরবতা: নেপথ্যে কাইয়ূম মোল্লার দাপুটে রাজত্বের অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান:  জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত

রামগতি প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি নিজাম ও সম্পাদক শাহরিয়ার

রামগতি প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি নিজাম ও সম্পাদক শাহরিয়ার

জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত

গাজীপুর মহানগরীর পূবাইল কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুর মহানগরীর পূবাইল কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত

কত টাকার বিনিময়ে এ কে এম আরিফ উদ্দিনকে পুনর্বহাল করা হলো?—প্রশ্ন জনমনে

কত টাকার বিনিময়ে এ কে এম আরিফ উদ্দিনকে পুনর্বহাল করা হলো?—প্রশ্ন জনমনে

জিএসএসনিউজ ডেস্ক : :  নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর