শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১১:৪২ এএম, ২০২৩-০৩-১৩
সাতক্ষীরা প্রতিনিধি (শংকর মন্ডল শিবা) : সাতক্ষীরা জেলার তালা উপজেলার আলাদিপুর গ্রামে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে আব্দুল কাদের সরদার (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে । ঘটনাটি ঘটেছে, রবিবার বিকালে নিহত আব্দুল কাদের সরদার ঐ গ্রামের মৃত বাবর আলী সরদারের ছেলে। সংঘর্ষে আহত হয়েছেন নিহতের ছেলে মিজানুর সরদার এবং খোদাবক্স সরদার। আহতদের তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। পুলিশ এঘটনায় ২জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, জাতপুর গ্রামের খোদাবক্স সরদারের ছেলে রাজু সরদার এবং তার দুলাভাই ডুমুরিয়া উপজেলার বাগমারা গ্রামের কারিমুল সরদারের ছেলে ইমরান সরদার। নিহতের স্বজনরা জানান, পারিবারিক কলহের জের ধরে ইমরান, রাজু, ঝর্ণা, ময়না এবং খোদাবাক্স নেতৃত্বে হামলা করে তার পিতার উপর হামলা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার পিতা আব্দুল কাদের মারা যান ।তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা ডা. শামিমা আক্তার জানান, আব্দুল কাদের স্বাস্থ্য কমপ্লেক্সে এ আসার আগেই মারা গেছেন। তালা থানার উপ-পরিদর্শক (এসআই) ইমন বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে। তালা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আযাদ জানান, ২ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited