চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সিরাজগঞ্জে সিভিল সার্জন ও ব্যবসায়ীদের সুরক্ষা সামগ্রী দিল রেড ক্রিসেন্ট সোসাইটি

সিরাজগঞ্জে সিভিল সার্জন ও ব্যবসায়ীদের সুরক্ষা সামগ্রী দিল রেড ক্রিসেন্ট সোসাইটি

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৩:৩৩ পিএম, ২০২১-০৭-২৯

সিরাজগঞ্জে সিভিল সার্জন ও ব্যবসায়ীদের সুরক্ষা সামগ্রী দিল রেড ক্রিসেন্ট সোসাইটি

এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ করোনাকালীন দুর্যোগ মোকাবেলা ও জনসচেতনতায় সিরাজগঞ্জ সিভিল সার্জন ও বড় বাজার ব্যবসায়ী সমিতিকে সুরক্ষা সামগ্রী হিসেবে ৭ হাজার মাস্ক ও ৮শ হ্যান্ডস্যানিটাইজার উপহার দিয়েছেন রেড ক্রিসেন্ট সোসাইটি।বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে কোকাকোলা ফাউন্ডেশন ও ড্যানিশ রেড ক্রিসেন্টের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের উদ্যোগে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয় চত্বরে সিভিল সার্জন ডাঃ রামপদ রায় ও বড় বাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের হাতে আনুষ্ঠানিকভাবে সুরক্ষা সামগ্রীগুলো তুলে দেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে. এম হোসেন আলী হাসান। এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা তাজুল ইসলাম, যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান শাপলা খাতুন, সিরাজগঞ্জ বড় বাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির সভাপতি তারাজুল ইসলাম প্রমুখ। এ সময় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে. এম হোসেন আলী হাসান বলেন, নোভেল করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সারাদেশে সরকারের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এরই ধারাবাহিকতায় করোনাকালীন দুর্যোগ মোকাবেলা ও জনসচেতনতায় সুরক্ষা সামগ্রী হিসেবে সিরাজগঞ্জ সিভিল সার্জনকে ৫ হাজার মাস্ক, ৫শ হ্যাণ্ড স্যানিটাইজার ও বড় বাজার ব্যবসায়ী সমিতিকে ২ হাজার ২শ মাস্ক ও ২২০ পিস হ্যাণ্ড স্যানিটারইজার প্রদান করা হয়েছে। তিনি করোনা প্রতিরোধে মাস্ক, হ্যাণ্ড স্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর