শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০২:৪৩ পিএম, ২০২০-০৯-০৮
রোকনুজ্জামান সবুজ, ইসলামপুর, (জামালপুর) : জামালপুরে ইসলামপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষকে মিথ্যা অভিযোগে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। উপজেলার চিনাডুলী ইউনিয়নের পূর্ব খামারিয়া পাড়া গ্রামে হাবিবুর রহমান ও তার ছেলে হেলাল উদ্দিন ওই অভিযোগ তুলেছেন।
অভিযোগে প্রকাশ, পূর্ব শত্রুতার জেরে পাশ্ববর্তী পশ্চিম বামনা এলাকার আব্দুল মালেক তার মেয়েকে বাদী বানিয়ে জামালপুরের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন স্পেশাল ট্রাইব্যুনাল-১ এ উদ্দেশ্য প্রণোদিতভাবে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে হয়রানি মূলক মামলা দাখিল করেছে। যা পিটিশন মোকদ্দমা নং- ১০৭/২০২০।
ভূক্তভোগী হেলাল উদ্দিন জানান, গত ২৯ মে রাত সাড়ে এগারোটায় পাশ্ববর্তী বামনা বাজার থেকে বাড়ি ফেরার পথে ওই মামলা বাদীর দাদি তাকে ডেকে নিয়ে তাদের বাড়িতে নিয়ে যায়। পরে প্রথমে তার বিরুদ্ধে চুরির খবর চাউর করে। ঘটনাস্থলে আশেপাশের লোকজন জমায়েত হয়ে জানতে পারে ঘটনাটি মূলক ষড়যন্ত্র। পরে স্থানীয়দের প্রতিবাদের মুখে হেলাল উদ্দিনকে ছেড়ে দিতে বাধ্য হয় ষড়যন্ত্রকারীরা।
পরবর্তীতে উদ্দেশ্য হাসিল করতে ষড়যন্ত্রকারীরা ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে হেলাল উদ্দিনকে আসামী দিয়ে আদালতে ওই মামলাটি দাখিল করে। মামলাটি বর্তমানে পুলিশের পিবিআই ব্র্যাঞ্চে তদন্তাধীন রয়েছে। এ ব্যাপারে মামলায় উল্লেখিত বাদীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম জানিয়েছেন, বিষয়টি আদালত পর্যন্ত যাওয়ার মতো নয়।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited