শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৩১ পিএম, ২০২১-০৬-১৪
মেহেদী হাসান রানা, (পটুয়াখালী) : দীর্ঘদিন ধরে স্থানীয় ছেলেরা পটুয়াখালীর মহিপুর মোয়াজ্জেমপুর সিনিয়র মাদ্রাসার মাঠে খেলতে না পারার নিষেধাজ্ঞা উঠে গেলো। মোয়াজ্জেমপুর সিনিয়র মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি মোঃমোস্তাফিজুর রহমান মুন্না ও সাধারণ সম্পাদক মোঃপারভেজ হাসনাত ফেরদৌস, ১নং সহ সভাপতি মোঃরাকিব শেখ জানান, মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম আবুবক্কর সিদ্দিক বরাবরের মতোই খেলায় বাধা প্রদান করে আসছিলেন। অত:পর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও সহ সভাপতি এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ জানিয়েছিলেন যে করোনা মহামারীর কারনে কোনো প্রকার খেলেধুলা চলবে না। উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ ছাড়া খেলার অনুমতি দিতে তিনি অপারগতা প্রকাশ করেন। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও কলাপড়া উপজেলা ইউ এন ও যদি আমাকে খেলতে বলার অনুমতি দেয় তাহলে আমার কোনো আপত্তি নেই। 
ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ও সহ সভাপতি, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মালেক আকন্দ ও কলাপাড়া উপজেলা ইউ এন ও এর সাথে তাৎক্ষণিক কথা বলে অনুমতি নিয়ে নেন মোয়াজ্জেমপুর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ অনুমতি দেন। খেলার অনুমতি পেয়ে স্থানীয় ছেলেরা বেশ উল্লসিত। তারা সকল ছাত্রদের পক্ষ থেকে উপজেলার ইউ এন ও, এবং ম্যানেজিং কমিটির সভাপতি ও মাদ্রাসার অধ্যক্ষকে ধন্যবাদ ও কৃতঙ্গতা জানিয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: সবার আগে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস মাঠে নামছে নিজেদের শেষ ম্য...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: দু’দেশের চলমান বিরূপ অবস্থানের প্রভাব ক্রীড়াঙ্গনেও এসে লেগেছে।ভারত-পাকিস্তান ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited