শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:১৫ পিএম, ২০২২-১১-০৯
চিনু রঞ্জণ তালুকদার মৌলভীবাজার : মৌলভীবাজারে সংশ্লিষ্ট মামলায় পাওয়ার না থাকার পরেও হাজিরায় বিজ্ঞ আইনজীবীর সীল ও স্বাক্ষর নিয়ে আদালতে আসামির হাজিরা প্রদান এবং মামলা পরিচালনা করার অভিযোগে মোঃ কামাল হোসেন ওরফে কামরুল নামীয় এক মুহুরেকে ৪দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। তিনি কমলগঞ্জ উপজেলার ৭নং ওয়ার্ডের ভানুগাছ বাজার এলাকার মোঃ মাসুক মিয়ার পুত্র। মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চতুর্থ আদালতের বিজ্ঞ বিচারক এম. মিজবাহ উর রহমান গত ৮ নভেম্বর বিকালে ঞযব ঞড়ঁঃং ধপঃ এর ১৮৭৯ ৩৬(৮) ধারার বিধান মতে উক্ত অভিযুক্ত মুহুরীকে টাউট সাব্যস্তে ঞযব ঈড়ফব ড়ভ ঈৎরসরহধষ চৎড়পবফঁৎব,১৮৯৮ এর ৪৮০ ধারায় এই আদেশ প্রদান করেন। সুত্রে জানা গেছে- মুহুরী মোঃ কামাল হোসেন আজ সকালে জিআর- ৩৫৬/২১ (শ্রী) সংশ্লিষ্ট একটি মাদক মামলায় একজন বিজ্ঞ আইনজীবির নাম ও স্বাক্ষর দিয়ে আদালতে হাজিরা দেন। উক্ত মামলায় মাদক অধিদপ্তরের সাক্ষীরা জবানবন্দি প্রদান করলেও বার বার ডেকে আসামির বিজ্ঞ আইনজীবীকে খুঁজে পাওয়া না গেলে বিজ্ঞ বিচারক আসামিকে তার নিযুক্ত বিজ্ঞ আইনজীবীর নাম কামরুল মর্মে জানান এবং বিজ্ঞ আদালত তাকে তার বিজ্ঞ আইনজীবীকে আদালতে নিয়ে আসতে বলেন। পরবর্তীতে আসামি বার বার ফোনে তার আইনজীবীর সাথে যোগাযোগ করলে অভিযুক্ত মুহুরী আদালতে হাজির হয় এবং আসামি তখন জানায় যে, তিনি উক্ত মুহুরীর সাথেই মামলার যাবতীয় কথাবার্তা বলেছেন এবং আজ পর্যন্ত কোন আইনজীবীর সাথে তার দেখা হয়নি। অভিযুক্ত মুহুরীকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, এই মামলায় যে বিজ্ঞ আইনজীবী স্বাক্ষরে হাজিরা প্রদান করা হয়েছে তার কোন ওকালতনামা নেই। ইতোঃপূর্বেও বিজ্ঞ আইনজীবির পাওয়ার না থাকা সত্ত্বেও অভিযুক্ত মুহুরী উক্ত মামলায় একাধিক হাজিরা প্রদান করেন এবং সুনির্দিষ্ট কোন আইনজীবী ছাড়াই ফি গ্রহণ করে এই মামলা পরিচালনা করে আসছেন। অভিযুক্ত মুহুরীকে একাধিক আদালত হতে পূর্বে সর্তক করা হয়েছিল মর্মেও তিনি স্বীকার করেন। সুত্র আরো জানায়- গুটি কয়েক মুহুরী বিচারপ্রার্থীদেরকে কোন আইনজীবীর সাথে দেখা না করিয়ে ফি নিয়ে মামলার পরিচালনা করে আসছে। এ সংবাদ পরিবেশন পর্যন্ত মুহুরী মোঃ কামাল হোসেন আদালতের হাজত খানায় আটক রয়েছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited