চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে গাঁজা ও দেশীয় মদসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে গাঁজা ও দেশীয় মদসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:১৫ পিএম, ২০২১-০৬-১০

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে গাঁজা ও দেশীয় মদসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

 এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এর ধারাবাহিকতায় ০৯/০৬/২০২১ খ্রিঃ তারিখে বিকাল ৩.০৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মি. জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল কামারখন্দ থানাধীন চর ঝাঐল পশ্চিমপাড়া গ্রামস্থ জৈনক মোঃ আব্দুল মজিদ, পিতা-মৃত রোস্তম শেখ এর বাড়ির দক্ষিণ পার্শ্বে ঢাকা হইতে উত্তরবঙ্গগামী মহাসড়কের উত্তর পার্শ্বে  এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০০(পাঁচশত) গ্রাম নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন এবং গাঁজা বিক্রয়ের নগদ ২,৩০,০০০/-(দুই লক্ষ ত্রিশ হাজার) টাকা জব্দ করা হয় গ্রেফতারকৃত আসামী  ১। মোঃ হাফিজুর রহমান(৩৮), পিতা-মৃত আজিজার রহমান, ২। মোছাঃ রহিমা বেগম(৩৩), স্বামী-মোঃ হাফিজুর রহমান, উভয় স্থায়ী সাং-যতীন্দ্র নারায়ন, বর্তমান সাং-পশ্চিম ফুলমতি কালাবাগান, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণীর  ১৯(ক)/৪১ ধারায়  মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে ০৯/০৬/২০২১ খ্রিঃ তারিখে বিকাল ৪.৫৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মি. জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন ভিকমপুর গ্রামস্থ ঝুড়ঝুড়ি বাজার হতে নিমগাছী গামী পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে(সততা ব্রীকস সংলগ্ন রাস্তার পশ্চিম পার্শ্বে)   এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮.৮ লিটার দেশীয় চোলাই মদসহ ০২ জন  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী  ১। মোঃ ভূট্টু মিয়া(৪২), পিতা-মৃত কুদ্দুস মন্ডল, সাং-দক্ষিণ কান্দাপাড়া, থানা-সিরাজগঞ্জ সদর, ২। মোঃ আব্দুস সামাদ(৫৬), পিতা-মৃত রুস্তম আলী সরকার, সাং-পাইকোষা, থানা-কামারখন্দ, জেলা- সিরাজগঞ্জ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিলের ৩২(ক) ধারায়  মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বগুড়া এবং সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর