চট্টগ্রাম   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গণমুখী ও নির্ভীক সাংবাদিকতার পথিকৃৎ তোফাজ্জল হোসেন মানিক মিয়া : স্মরণ সভায় বক্তারা

গণমুখী ও নির্ভীক সাংবাদিকতার পথিকৃৎ তোফাজ্জল হোসেন মানিক মিয়া : স্মরণ সভায় বক্তারা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৮:১৮ পিএম, ২০২১-০৬-০১

গণমুখী ও নির্ভীক সাংবাদিকতার পথিকৃৎ তোফাজ্জল হোসেন মানিক মিয়া : স্মরণ সভায় বক্তারা

আশরাফুল আলম আইয়ুব: গণমুখী ও নির্ভীক সাংবাদিকতার পথিকৃৎ ও তফাজ্জল হোসেন মানিক মিয়া বাংলাদেশের স্বাধীকার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। মুসাফির কলামের মাধ্যমে তিনি রাজনৈতিক নেতৃত্বকে অনুপ্রেরণা দিতেন। সংবাদপত্র ও সাংবাদিকতায় তার অবদান জাতি শ্রদ্ধার সাথে যুগে যুগে স্মরণ করবে । উপমহাদেশের সাংবাদিকতার পথিকৃৎ মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়া স্মরণে আজ বিকেল ৩টা হতে ৫টা পর্যন্ত ভার্চ্যৃয়ালি অনুষ্ঠিত এক আলোচনা ও স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন। তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম (বিজেআরএফ) ‘‘ অধিকার আদায়ের আন্দোলনে তফাজ্জল হোসেন মানিক মিয়ার ভূমিকা ও বর্তমান গণমাধ্যম প্রেক্ষিত ’’ শীর্ষক এই আলোচনা ও স্মরণ সভার আয়োজন করে। সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আজিজুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ গাজীপুর সরকারি মহিলা কলেছের সাবেক অধ্যক্ষ ও দৈনিক ইত্তেফাকের সাবেক সাংবাদিক অধ্যাপক এম.এ.বারী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি এম.এ সালাম শান্ত, আগরতলা থেকে সংযুক্ত হয়ে বক্তব্য রেখেছেন বিশিষ্ট সাংবাদিক বাপ্পী রায়, সাংবাদিক নাসির উদ্দিন বুলবুল, সাইফুল ইসলাম শুভ,মিঠু সরকার প্রমুখ। বক্তারা ৬৬ ছয় দফা আন্দোলন, ৬৯- এর গণঅভ্যুত্থান, স্বাধীনতা সংগ্রামের জনমত সৃষ্টিতে বঙ্গবন্ধুর পাশে থেকে মানিক মিয়া ও ইত্তেফাক সাহসী ভূমিকার কথা শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, মানিক মিয়া এবং ইত্তেফাকের জন্ম না হলে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের সুফল পাওয়া কঠিন হতো। তারা মানিক মিয়ার সাহসী ভূমিকা ও আদর্শকে অনুসরণ করার আহবান জানান। তারা দেশ ও জাতি গঠনে ইত্তেফাকের অবদান তুলে ধরে আরো বলেন, মুক্তিযুদ্ধের আদর্শকে লালন করে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে নতুন প্রজন্ম ও গণমাধ্যমকে আরো সোচ্চার ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

রিটেলেড নিউজ

:পূবাইলে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

:পূবাইলে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:​গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত


কালীগঞ্জে কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

কালীগঞ্জে কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

জিএসএসনিউজ ডেস্ক : : ​কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি ​গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত


পুবাইলে  ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সম্পন্ন

পুবাইলে  ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সম্পন্ন

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: ​পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত


লাল সবুজের ছোয়া

লাল সবুজের ছোয়া

জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত


অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত


বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর