শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ০২:৫৬ পিএম, ২০২২-০৩-১২
অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনটা রীতিমত হতাশায় কাটলো ওয়েস্ট ইন্ডিজের। বৃষ্টিবিঘ্নিত দিনে ইংল্যান্ডের মাত্র একটি উইকেট ফেলতে পারলো ক্যারিবীয়রা। জ্যাক ক্রলির সেঞ্চুরি আর জো রুটের ৮৪ রানে ভর করে ১ উইকেটে ২১৭ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে ইংলিশরা।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩১১ রানের জবাবে ৩৭৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। তবে এই ৩৭৫ রান করতে ১৫৭ ওভারের বেশি কাটিয়ে দিয়েছে স্বাগতিকরা। ফলে টেস্টটা এখন শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায়।
ইংল্যান্ডের লিড এখন ১৫৩ রানের। জ্যাক ক্রলি ১১৭ আর রুট ৮৪ রানে অপরাজিত আছেন। পঞ্চম দিনে তারা দ্রুতই রান তুলতে চাইবেন, যাতে করে ওয়েস্ট ইন্ডিজকে একটা চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেওয়া যায়।সেক্ষেত্রে এই টেস্টে যে কোনো কিছুই হতে পারে। ইংল্যান্ড যদি ক্যারিবীয়দের রান তাড়ার মতো একটা লক্ষ্য দেয়, তবে সেই চেষ্টা করতেও পারে স্বাগতিকরা।
তাতে হারের সম্ভাবনাও থাকবে আবার হার্ডহিটিংয়ে অভ্যস্ত ওয়েস্ট ইন্ডিজের জেতার সম্ভাবনাও ফেলে দেওয়া যাচ্ছে না। আর এমন নাটকীয় কিছু না হলে তো ড্রই হবে টেস্টের ভাগ্য।
চতুর্থ দিনে ৯ উইকেটে ৩৭৩ রান নিয়ে শুরু করা ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৩ বল টিকতে দিয়েছে ইংল্যান্ড। আর ২ রান যোগ করে ৩৭৫ করে থামে ক্যারিবীয়রা।
জবাবে দেখেশুনে শুরু করে ইংলিশরা। ১০ ওভারে তোলে মাত্র ২৪ রান। ১১তম ওভারে এসে কেমার রোচের বলে এলবিডব্লিউ হন অ্যালেক্স লিস (৬)। এরপর ১৯৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন রুট আর ক্রলি। মাঝে বারকয়েক বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়েছে। সারাদিনে হয়েছে ৬৪ ওভারের মতো। তার মধ্যেই ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্রলি। ২০০ বল মোকাবেলায় ১৬ বাউন্ডারিতে ১১৭ রানে অপরাজিত আছেন এই তরুণ। রুটও সেঞ্চুরির অপেক্ষায়।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক:জিসান আলম। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি; সব ফরম্যাটেই খেলেন মারকুটে। এবার ওয়েস্à...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হিà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited