শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৪৭ পিএম, ২০২১-০৮-২১
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লা হোমনায় মোটর সাইকেল দূর্ঘটনায় এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। নিহতের নাম মনির হোসেন (৪৫)। তিনি উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামের মৃত আনু মিয়ার ছেলে। শুক্রবার দুপুর ১২ টার দিকে হোমনা-তিতাস রোডের পঞ্চবটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির পেশায় একজন ভেটেরিনারি পল্লী চিকিৎসক ছিলেন।
থানা ও হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত মনির প্রতিদিনের মতো পশু চিকিৎসাসেবা দিতে মোটর সাইকেল নিয়ে তিতাস উপজেলার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। যাওয়ার পথে হোমনা-তিতাস রোডের পঞ্চবটিতে রাস্তার মাঝ বড়াবড় একটি শিশু দৌড় দিলে তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি মোটর সাইকেল থেকে ছিটকে পড়েন। এতে তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অব্স্থায় উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মনির হোসেনকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, মনির হোসেন পঞ্চবটি এলাকায় সড়কে একটি শিশুকে বাঁচাতে গিয়ে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে মারা যান। এ ব্যাপারে কারও কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই দাফন কাফনের অনুমতি দেওয়া হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited