শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১১:৫৪ এএম, ২০২৪-০২-১৭
ডেস্ক নিউজ : বাংলাদেশ রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং মালিক, শ্রমিক কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার মিরপুর তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলী পার্কে সারা দেশ থেকে আগত সংগঠনের হাজারো সদস্যদের উপস্থিতিতে ইঞ্জিনিয়ার মোহাম্মাদ বাহার উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত বার্ষিক বনভোজন মিলন মেলায় পরিনত হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুব হোসেন শাওনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং মালিক, শ্রমিক কল্যাণ পরিষদের উপদেষ্টা আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর জহিরুল ইসলাম মানিক প্রমুখ। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক মাদবর মোহাম্মদ আলা উদ্দিন বাবু বলেন অনেক সময় মালিক শ্রমিক একে অপরের ওপর ক্ষোভ থাকে। আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে চাই, এই সেক্টর কে উন্নত করতে চাই, যারা
এই সেক্টরে অবহেলিত অবস্থায় আছে তাদেরকে দারিদ্র্য সীমা থেকে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা সম্পন্ন একজন কর্মী হিসেবে তৈরী করে দেশের সম্পদে রূপান্তরিত করাটাই আমাদের মূল লক্ষ্য। এসময় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক লাভলু শেখ, সহ সাংগঠনিক সম্পদক আবুল কাশেম সহ সংগঠনটির অন্যান্য কেন্দ্রীয় ও উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০১৮ সালে সংঠনটির কার্যক্রম শুরু হলেও ২০১৯ সালে ১৬ডিসেম্বর সংগঠনটি আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে দেশের ৬৪ জেলায়।রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং মালিক, শ্রমিক কল্যাণ পরিষদের স্লোগান "আমাদের মূলনীতি আর এসি মালিক শ্রমিকদের উন্নতি"
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited