শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০২:০৪ পিএম, ২০২১-০৪-২২
ইসমাঈল হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দুরাইস্বামী বলেন, এই করোনা পেন্ডামিকের মধ্যেও ভারত-বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। ভারত বাংলাদেশের সম্পর্ক সব সময়ই সুসম্পর্ক। বর্তমানে একটি অস্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। আশা করি রমজান মাস উপলক্ষে ইতিবাচক মানসিকতা নিয়ে একসাথে প্রার্থনা করি। আমরা সবাই এই সমস্যা (কোভিড-১৯)মোকাবেলা করতে পারব। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ভারতের আগরতলা থেকে আখাউড়া আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে প্রবেশকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভ্যাকসিন প্রাপ্তির বিষয়ে তিনি বলেন, সারা বিশ্বেই ভ্যাকসিনের সংকট রয়েছে। সরবরাহের চেয়ে চাহিদা বেশি। সবাই কাজ করছে কিভাবে ভ্যাকসিনের প্রাপ্তিতা নিশ্চিত করা যায়। বাংলাদেশকে ভ্যাকসিন দেয়ার ব্যাপারে আমরা সাধ্যমত কাজ করছি। দেখি কতটুকু সহযোগিতা করতে পারি। ভ্যাকসিনের কারণে দুই দেশের সম্পর্কে ভাটা পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে ভারতে টিকার মারাত্মক সংকট রয়েছে। ভারত থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি টিকা পেয়েছে। অন্য কোন দেশ তা পাইনি। আমাদের সীমিত উৎপাদনের মধ্যে বাংলাদেশকে টিকা দেওয়ার ব্যাপারে কাজ করছি। তিনি আরও বলেন, করোনার দ্বিতীয় ঢেউ খুব বড় ঢেউ। ভারতে বর্তমান অবস্থা খুব খারাপ। আমরা সবাই সমস্যা সমাধানে একসাথে কাজ করছি। সফরকালে তাঁর স্ত্রী সঙ্গীতা দুরাইস্বামী সঙ্গে ছিলেন। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলম তাকে স্বাগত জানান। পরে তিনি সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited