শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:০৬ পিএম, ২০২১-০২-২৭
আলম খান, শিবপুর (নরসিংদী) : শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি-মরহুম আলহাজ্ব ফজলুর রহমান ফটিক মাষ্টারের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারী শনিবার সকালে শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের গোবিন্দপুরে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন শিবপুর থেকে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন। অনুষ্টানে আরো বক্তব্য রাখেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম
ভুঁইয়া রাখিল, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব মোঃ মোহসীন নাজির, সহসভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহমান খান ভুলু মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, বিপ্লব চক্রবর্তী, শিবপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মেরাজুল হক মেরাজ প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।সবশেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় ও সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited