শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৫৮ পিএম, ২০২১-১২-০৮
আশরাফুল আলম আইয়ুব : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে ইউএনও মো. শিবলী সাদিককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) পৌর এলাকার শহীদ ময়েজউদ্দিন সড়কস্থ উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুবের সভাতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা মো. জাকিউল ইসলাম, সহকারী শিক্ষা প্রকৌশলী শাকিল হোসেন, সাংবাদিক রফিক সরকার, ওমর আলী মোল্লা, মাফুজা আফরিন মনি, বিল্লাল হোসেন ও মো. রিয়াদ হোসাইন। অনুষ্ঠানে বিদায়ী ইউএনও মো. শিবলী সাদিক বলেন, কালীগঞ্জে আমার দীর্ঘ প্রায় ৩ বছরের কর্মজীবনে উপজেলা প্রেস ক্লাবের সংবাদ কর্মীরা স্থানীয় উন্নয়নে এবং শৃঙ্খলা রক্ষায় নানাভাবে সহযোগীতা করেছেন। রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ হিসেবে তারা সবসময় দেশ ও সরকারের হয়ে কাজ করেছেন। তাদের মত স্বচ্ছ মূলধারার গণমাধ্যমকর্মী দেশের
প্রতিটি উপজেলায় থাকলে সরকার দেশ উন্নয়নে আরো এগিয়ে যাবে বলে আমি বিশ^াস করি। পরে কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিকরা ইউএনও মো. শিবলী সাদিককে বিদায়ী স্মারক ক্রেস্ট ও গত প্রায় ৩ বছর স্থানীয়ভাবে নানা উন্নয়নমূল কাজের দলিল হিসেবে বিভিন্ন জাতীয় পত্রিকার পেপার কাটিং সম্বলিত একটি এ্যালবাম উপহার দেন। এ সময় সাংবাদিক সোহেল আহমেদ খান, ইমতিয়াজ আহমেদ, রাসেল মিয়া, এমরান হোসেন, মাহফুজুর রহমান জয়সহ উপজেলায় কর্মরত স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মাধ্যমের সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা অফিসার্স ক্লাব, উপজেলা পরিষদ, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান ফোরাম, প্রধান শিক্ষক সমন্বয় ফোরম, বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারী কর্মচারী সমিতি কালীগঞ্জ উপজেলা শাখাসহ স্থানীয়ভাবে বিদায়ী ইউএনও মো. শিবলী সাদিককে প্রায় ২৫টি বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited