চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মৌলভীবাজারে কলেজ ছাত্র খুন ঃ নুরুলকে প্রধান আসামী করে থানায় মামলা দায়ের

মৌলভীবাজারে কলেজ ছাত্র খুন ঃ নুরুলকে প্রধান আসামী করে থানায় মামলা দায়ের

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:২৯ পিএম, ২০২৩-১১-১২

মৌলভীবাজারে কলেজ ছাত্র খুন ঃ নুরুলকে প্রধান আসামী করে থানায় মামলা দায়ের

চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার সরকারী কলেজের ছাত্র রেজাউল করিম নাঈম (২২)-কে নিজ মা-বাবা-বোনের সামনেই বাসার ভেতরে নির্মমভাবে খুন করার ঘটনায় হামলাকারী ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজোড়া টিবি হাসপাতাল রোড়স্থ নুরুল ইসলাম (৫৫)-কে প্রধান আসামী নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪/৫জনকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় গত ৯ নভেম্বর মামলা (নং-০৮/৩৪০, তারিখ : ০৯/১১/২০২৩ইং) দায়ের করা হয়েছে। মামলার অন্যান্য আসামীরা হলেন- প্রধান আসামী নুরুল ইসলাম এর পুত্র মোঃ রনি মিয়া (২৩), কাদির মিয়ার পুত্র মোঃ আনোয়ার হোসেন (২৪), ইদন মিয়ার পুত্র সোহান মিয়া (১৯), আব্দুল আজিজ এর পুত্র মোঃ সাইমন ইসলাম (২১), ইদন মিয়ার পুত্র মোঃ ইমন মিয়া (২১), আলামিন মিয়া (২০)-পিতা অজ্ঞাত, সাকিল হোসেন (২১) পিতা- অজ্ঞাত, প্রধান আসামী নুরুল ইসলাম এর স্ত্রী পারভীন বেগম (৪৫), কন্যা জেসি আক্তার (২০)সহ অজ্ঞাতনামা ৪/৫জন। এর মধ্যে । হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে সোহান মিয়া জেল হাজতে রয়েছে। জানা গেছে- গত ৭ নভেম্বর সন্ধ্যায় ৭ঘটিকার দিকে পাশের বাড়ির নুরুল ইসলাম গংরা দেশীয় অস্ত্রনিয়ে বাসায় প্রবেশ করে হামলা করে। কলেজ ছাত্র রেজাউল করিম নাঈম-কে মৃতঃ ভেবে ঘটনাস্থল ত্যাগ করে। এসময় তার পরিবারের অন্যান্য লোকজন আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় গত ৮ নভেম্বর ভোর অনুমান ০৫.৪৮ ঘটিকায় তার মৃত্যু হয়। এ বিষয়ে মোঃ চেরাগ মিয়া জানান- প্রধান আসামী নুরুল ইসলাম আমার কাছে প্রায় সময় টাকা নিতেন। কিন্তুু সেই টাকা ফেরৎ দিতেন না। সর্বশেষ হত্যা কান্ডের সাথে সরাসরি জড়িত নুরুল ইসলাম এর কন্যা জেসি আক্তার (২০)-কে লন্ডন পাটাতে আমার কাছে ১লক্ষ টাকা দাবী করে। দাবীকৃত টাকা দিতে অপারগতা স্বীকার করায় ফেইক আইডি দিয়ে ফেসবুকে লেখালেখি করা হয়েছে মর্মে মিথ্যা অভিযোগ তুলে পরিকল্পিত ভাবে রেজাউল করিম নাঈম (২২)-কে আমার নিজ বাসায় এসে নির্মম ভাবে হত্যা করেছে। তিনি আরো বলেন- দাবীকৃত টাকা না দেওয়ার কারণে ঘটনার দিন নুরুল ইসলাম ১৫/১৬জন লোক নিয়ে আমার বাসা ডাকাতি করার পরিকল্পনা ছিল। এ হত্যা কান্ডের সাথে জড়িত নুরুলসহ অন্যান্য আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি হিসাবে মৃত্যঃদন্ড দাবী করেন। এ ব্যপারে জানতে চাইলে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ বলেন- রেজাউল করিম নাঈম এর পিতা মোঃ চেরাগ মিয়া বাদী হয়ে নুরুল ইসলাম-কে প্রধান করে ও অজ্ঞাতনামা ৪/৫জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। ১জনকে আটক করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে, বিষয়টি ফেসবুক নিয়ে লেখা-লেখির কারণে না অন্য কোন কারণ তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। 
 
রিটেলেড নিউজ

রাঙ্গাবালীতে সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ

রাঙ্গাবালীতে সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙ্গাবালী প্রতিনিধি সামুদ্রিক প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপন...বিস্তারিত

রূপগঞ্জে যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

রূপগঞ্জে যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

জিএসএসনিউজ ডেস্ক : : মোঃ শরীফ ভূইয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ  কাঞ্চন পৌরসভায় দলীয় কর্মসূচির তালিকা...বিস্তারিত

শিবপুরে গোলাপের সৌরভ ছড়াচ্ছেন জাকের পার্টির নেতাকর্মীরা

শিবপুরে গোলাপের সৌরভ ছড়াচ্ছেন জাকের পার্টির নেতাকর্মীরা

জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান :আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠানের পক্ষে দিন-রাত গণসংযোগ ও লিফলেট বিতরণ নরসিংদী–৩ (শিব...বিস্তারিত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৌদি প্রবাসী রিপন সরদারকে ধারাবাহিক হয়রানির অভিযোগ প্রতিবেশী হান্নান সরদারের বিরুদ্ধে

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৌদি প্রবাসী রিপন সরদারকে ধারাবাহিক হয়রানির অভিযোগ প্রতিবেশী হান্নান সরদারের বিরুদ্ধে

জিএসএসনিউজ ডেস্ক : : বিশেষ প্রতিনিধি | শরীয়তপুর শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলাধীন কনেশ্বর ইউনিয়নের আতলা কুড়িগ্র...বিস্তারিত

জঙ্গল ছলিমপুরে মাইকে ঘোষনা দিয়ে র‌্যাবের উপর হামলা:নেপথ্যে ইয়াছিন বাহিনী

জঙ্গল ছলিমপুরে মাইকে ঘোষনা দিয়ে র‌্যাবের উপর হামলা:নেপথ্যে ইয়াছিন বাহিনী

জিএসএসনিউজ ডেস্ক : : মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের সীতাকুণ্ডের গহীন পাহাড়ি এলাকা জঙ্গল ছলিমপুরে মসজিদের ...বিস্তারিত

কুমিল্লা-৪:হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল

কুমিল্লা-৪:হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল

জিএসএসনিউজ ডেস্ক : : ডেস্ক নিউজ: যতই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই একের পর এক ঘটনা ঘটেই চলেছে শনিবার (১৭ জা...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর