শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০১:৩৮ পিএম, ২০২৩-০৩-০২
মিজানুর রহমান, নাগেশ্বরী(কুড়িগ্রাম) : প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নামে কুড়িগ্রাম-৪ আসনের এমপি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের দিক নির্দেশনা ও সহযোগিতায় রৌমারী উপজেলায় ‘জমি আছে ঘর নেই’ এমন অসহায় হতদরিদ্র পরিবারদের পাকা ঘর নির্মাণ করে দিচ্ছেন মন্ত্রী পুত্র সাফায়াত বিন জাকির (সৌরভ)। গতকাল রৌমারী সদর ইউনিয়নের নটান পাড়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে হতদরিদ্র মিছুরুদ্দিনের পাকা ঘর নিমার্ণ কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, রৌমারী প্রেসক্লাবের উপদেষ্টা সরকার নুরুল ইসলাম, উপজেলা আ’লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান রবিন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদসহ ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর পুত্র সৌরভ বলেন, আওয়ামীলীগ সরকার গরিব দুঃখী, অসহায় ও হতদরিদ্রদের সরকার। সুবিধা বঞ্চিতদের যেকোনো ভাবেই ঘরের দরজায় সেবা পেঁৗছে দেওয়ার সরকার। এই সরকার অসহায় মানুষের ভাগ্যের পরিবর্তনে অনন্য এক উদাহরণ। আওয়ামী লীগ সরকার গরিব দুঃখীদের জন্য অনেক প্রকল্প বাস্তবায়ন করছেন এবং দুঃখ মুছে দিতে অনেক পরিকল্পনা হাতে নিয়েছেন। প্রধান মন্ত্রীর পরিকল্পনার অংশ হিসাবে আমার পিতা প্রতি মন্ত্রী জাকির হোসেনের নির্দেশে আমাদের ব্যবসার লাভের অর্ধেক অংশ দিয়ে ঘর করার কাজে ব্যবহার করা হবে। ঘরের নিমার্ণ কাজ শুরু হওয়ায় আবেগ আপ্লুত হয়ে মিছুরুদ্দিন বলেন, আমি খুব গরিব মানুষ। এজলাহানি জমি তাও কাগজ পত্রের ঝামেলা। মেলাদিন থাইকা ভাঙ্গা ঘরে থাহি। ঝড়ি (বৃষ্টি) আসলে গাও ভিঁজি যায়। সৌরভ আমার জমির ঝামেলা ঠিক করি পাকা ঘরের ব্যবস্থা করি দিছে। জাকির মন্ত্রী আর তার বেডা সৌরভের জন্যে নামাজের সময় দুয়া করমু।
আওয়ামীলীগ সরকার যিন বারেবারে ক্ষেমতাত থাহে। উপস্থিত নটানপাড়া গ্রামের নজরুল ইসলাম নামের এক মুরুব্বি বলেন, আমাদের গ্রামের সব থেকে অসহায় কর্মক্ষম ও অসচ্ছল ব্যক্তি মিছু চাচা। মন্ত্রী পুত্র সৌরভ প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগ “জমি আছে ঘর নেই” প্রকল্পের অংশ বাস্তবায়নের লক্ষ্যে ১৮ হাত ঘরের সঙ্গে সংযুক্ত পাকের ঘর নিমার্ণ কাজ শুরু করেছে। এমন অসহায় লোকটির দুঃখ দুর্দশা দেখে এই ঘর উপহার দেওয়ায় আমরা নটানপাড়া এলাকাবাসী কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উল্লেখ্য যে এর আগে ৫ই ফেব্রয়ারী একই ইউনিয়নের কলেজ পাড়া এলাকার হতদরিদ্র শ্রী পরেশ চন্দ্র শীলের জন্য সংযুক্ত রান্না ঘর, স্নানকক্ষসহ একটি পাকা ঘরের নিমার্ন কাজের উদ্বোধন করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited