শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০১:১৩ পিএম, ২০২৩-০৪-০২
শামীম আকতার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ রায়গঞ্জে অপরিশোধিত বর্জ্য অপসারণে ফুলজোড় নদীতে পানি দুষিত হয়ে মাছ সহ জলজ প্রাণী মারা যাওয়ার প্রতিবাদে ঘণ্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় চান্দাইকোনা বাজার আদর্শ দোকান মালিক সমিতির উদ্দ্যোগে চান্দাইকোনা বাসস্ট্যান্ডে এ কর্মসুচি পালন করা হয়। চান্দাইকোনা বাজার আদর্শ দোকান মালিক সমিতির সভাপতি ফেরদৌস সরকার শামিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ শহিদুল ইসলাম, জেলা বাপার আহব্বায়ক দীপক কুমার কর, সদস্য জাহাঙ্গীর আলম, চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম বাবলু, রায়গঞ্জ উপজেলা বনিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ শিখন, চান্দাইকোনা বাজার আদর্শ দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দিন লিটন প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে বগুড়া জেলার শেরপুরের এসআর কেমিক্যাল কোম্পানি ও মজুমদার প্রডাক্ট কারখানা দুটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ভবিষ্যতে ফুলজোড় নদীর পানি যেন দুষিত না হয় সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান। মানববন্ধনে সকল শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহন করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited