চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইসলামপুরে যমুনা নদীর ভাঙ্গনে আতংকে এলাকাবাসী

ইসলামপুরে যমুনা নদীর ভাঙ্গনে আতংকে এলাকাবাসী

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০১:০১ পিএম, ২০২২-১১-০৫

ইসলামপুরে যমুনা নদীর ভাঙ্গনে আতংকে এলাকাবাসী

রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ  জামালপুরের ইসলামপুরে নোয়ারপাড়া ইউনিয়নের কাঠমা গ্রামে যমুনা নদীর ভাঙ্গন দেখা দিয়েছে। 
এতে আতংকের মধ্যে রয়েছে নদী পাড়ের কয়েকটি গ্রামের শত শত পরিবার গত ১৫ দিন ধরে ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনের ফলে ফসলী জমি নদীতে বিলীন হচ্ছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসা, রাস্তা, ব্রীজ কালভার্ট নদীতে বিলীন হয়েছে। 
অপর দিকে ভাঙন অব্যাহত থাকায় মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পশ্চিমের এলাকায় মানুষ আতংকের মধ্যে রয়েছে। 
জানা গেছে, যমুনার নদীর পানি হঠাৎ করে অস্বাভাবিক হারে বৃদ্ধির ফলে কাঠমা গ্রামে ভাঙন দেখা দেয়। 
সরজমিনে গিয়ে দেখা যায়, নদী ভাঙন কবলিত এলাকায় বালু সিন্ডিকেট ব্যবসায়ীরা বলগেট দিয়ে বালু উত্তোলন করছে। যার ফলে গত ১৫ দিন যাবৎ ভাঙন অব্যাহত রয়েছে। এভাবে ভাঙন অব্যাহত থাকলে কাঠমা গ্রাম একেবারে মুছে যাবে। ভাঙন কবলিত লোকজন তাদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়ে নিরাপদে আশ্রয় গ্রহণ করেছে।   
এলাকাবাসী আরো বলেন, রাত দিন ২৪ ঘন্টা বালু উত্তোলন করার ফলে ঘূর্ণণবর্তার সৃষ্টির ফলে নদী তলদেশ থেকে মাটি সরে যাওয়ায় এলাকায় ভাঙনের সৃষ্টি হয়েছে। এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে আমাদের ভিটামাটি ছেড়ে খোলা আকাশের নিচে পরিবার পরিজন নিয়ে জীবনযাপন করতে হবে। নদী ভাঙন রোধকল্পে স্থায়ীভাবে পাইলিং বাঁধ নির্মানে দাবী জানান গ্রামবাসী।
ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোমান হাসান বলেন, হঠাৎ করে নদীর পানি বৃদ্ধি হওয়া ভাঙন সৃষ্টি শুরু হয়েছে। দ্রুত নদী ভাঙ্গনে মানুষ গুলো রক্ষা পেতে প্রশাসনের সদয় হস্তক্ষেপ কামনা করছি।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জানান, ভাঙন রোধে গত ৬ আগষ্ট ৩৩০ মিটার বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হয়। পরবর্তীতে ভাঙনের খবর  শুনে গত ৩১ অক্টোবর ভাঙন এলাকা পরিদর্শন করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।   
উপজেলা নির্বাহী অফিসার মু. তানভীর হাসান রুমানের সাথে মোবাইল ফোনে জিজ্ঞাসা করলে তিনি জানান, বালু  উত্তোলনকারীর নাম কি? বলেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর