শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:০৫ পিএম, ২০২২-০৯-০৩
মাহাবুব রহমান বিপ্লব,রংপুর : রংপুরের বদরগঞ্জে মাদক ব্যবসার অপবাদে এক আদিবাসী পরিবারের গৃহবধূ তালা মাই কিসকু কে মারপিট ও বাড়ীঘর ভাংচুর করা হয়েছে। গুরুত্বর আহত অবস্থায় আদিবাসী গৃহবধূ তালা কিসকু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শনিবার সকালে বদরগঞ্জ পৌর শহরের গরুহাটি এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা যায়,উপজেলার বদরগঞ্জ পৌর শহরে গরুহাটি এলাকায় আদিবাসী সুমনের গৃহবধূ তালা মাই কিসকু যমুনেশ্বরী নদীর বাধের একটুকরো খাসজমি ওই এলাকার দিলিপ নামে এক ব্যক্তির কাছ থেকে ৫০হাজার টাকায় কিনে বাড়ীঘর নিমাণ করে বসবাস করে আসছেন। কয়েকদিন যেতে না যেতেই দিলিপ আবারো আদিবাসী গৃহবধূর নিকট ওই খাস জমির উপর আরো টাকা দাবী করে চাপ সৃষ্টি করতে থাকে। খাসজমির উপর আর কোন টাকা দিতে পারবেন না বলে আদিবাসী পরিবার দিলিপকে সাফ জানিয়ে দেন। এর পর থেকে খাসজমি খেকো দিলিপ ও তার ভাড়াটে লোকজন আদিবাসীর পরিবারের বাড়ীঘর উচ্ছেদে মরিয়া হয়ে উঠেন। ঘটনার দিন দিলিপ আদিবাসী পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসার অপবাদ দিয়ে এলাকাবাসীকে ফুসলি তুলে আদিবাসী গৃহবধূকে লাঠিপেটা ও ঘরবাড়ী ভাংচুর সহ ২৪ঘন্টার মধ্যে আদিবাসী পরিবারকে এলাকা ছাড়ার জন্য হুমকি দেন।
আদিবাসী গৃহবধূ তালা মাই কিসকু কান্নাভরা কন্ঠে বলেন, মাদক ব্যবসার অপবাদ দিয়ে আমার শিশু সন্তানের সামনে আমাকে মারপিট সহ বাড়ীঘর ভাংচুরের সু বিচার চাই। দিলিপ বলেন, আমি ৪০হাজার টাকা নিয়ে তাদের কে এখানে থাকতে দেই,এখন তাদেরকে উচ্ছেদ করবো,প্রয়োজনে টাকা ফেরত দিবো। খাসজমি খেকো দিলিপের ভয়ে আদিবাসী পরিবারের পক্ষে কেউ কথা বলতে রাজী হননি। বদরগঞ্জ পৌরসভার মেয়র মোবাইলফোন রিসিপ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হরে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited