শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:১২ পিএম, ২০২১-০৭-১৩
এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ সিরাজগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজন মারা গেছেন। জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন এবং সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দুজন মারা যান।
মৃতরা হলেন-পাবনা জেলার তারাপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে মেনু শেখ (৭৪), দেবোত্তর গ্রামের অরুণ কুমার সরকারের স্ত্রী তুলি রানী (২০), সাঁথিয়ার চর ধুলাই গ্রামের এম এ আব্দুল মাল আবেদিন (৮৭) এবং সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চালা মহল্লার জাহানারা খাতুন (৬৮) ও শাহজাদপুর উপজেলার রুপবাটি ভাঙ্গাবাড়ি গ্রামের ইউনুস আলী সরদার (৭০)।
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ন কবীর ও খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের মানবসম্পদ বিভাগের সহকারী ম্যানেজার কৌশিক আহমেদ বিয়য়টি নিশ্চিত করেন।
তারা জানান, সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৩৭২ জনের নমুনা পরীক্ষায় ১০৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের চিকিৎসার আওতায় আনা হয়েছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ৩১ জন চিকিৎসাধীন রয়েছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited