শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১১:৩৩ এএম, ২০২২-০৪-২৫
দ্বিতীয় বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ায় এমানুয়েল ম্যাক্রোঁকে অভিনন্দন জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক টুইটার পোস্টে ম্যাক্রোঁকে ইউক্রেনের সত্যিকারের বন্ধু বলেও অভিহিত করেন জেলেনস্কি। তিনি এটাও ধারণা করেছিলেন বলে জানান যে, তারা নিশ্চিত বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। ইউরোপকে আরও একত্রিত ও শক্তিশালী করার বার্তাও দেন জেলেনস্কি।
দ্বিতীয় বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে জয়ী হয়েছেন ৪৪ বছর বয়সী এমানুয়েল ম্যাক্রোঁ। ফ্রান্সের নাগরিকরা রোববার (২৪ এপ্রিল) প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোট প্রয়োগ করেন। প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী মেরি লে পেনকে হারিয়ে ২০ বছরের মধ্যে দ্বিতীয় বার জয়ী হয়ে ইতিহাস গড়লেন ম্যাক্রোঁ।
এমানুয়েল ম্যাক্রোঁ পেয়েছেন ৫৮ দশমিক ৫৫ শতাংশ ভোট, অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী মেরি লে পেন পেয়েছেন ৪১ দশমিক ৪৫ শতাংশ ভোট।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে বেশ সরব ছিলেন ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। এমনকি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে ইউক্রেনের তরফে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বেশ কয়েকবার টেলিফোনে কথাও বলেন তিনি। যদিও সেসব আলাপন হালে পানি পায়নি। তবে ধারণা করা হচ্ছে, ইউক্রেনে রাশিয়ার হামলা এবং ম্যাক্রোঁর পদক্ষেপের ইতিবাচক প্রভাব পড়েছে দেশটির ভোটারদের ওপর। তার সমর্থকরা বলেন যে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতির দিকে বেশি মনোযোগী হওয়ায় ঠিকমত প্রচারণাও চালাতে পারেননি এমানুয়েল ম্যাক্রোঁ। তারপরও জোরালো সমর্থন পেয়ে আবারও জয়ী হয়েছেন তিনি।
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বুধবার (২৪ ডিসেম্বর) বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) বাংলাদেশের হাইকমিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক,পাঞ্জাবের অমৃতসরে একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে এক যুবক হোটেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited