শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:০২ পিএম, ২০২২-০৫-২২
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার সকালে উপজেলা ও পৌর ভূমি অফিস কর্তৃক স্থাপিত স্টল উদ্বোধন করা হয়। ভূমি অফিস মাঠে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে এর উদ্বোধন করেন। এ সময় তিনি ভূমি সেবা সম্পর্কিত লিফলেট বিতরণ করেন। সেবা সপ্তাহে ভাইয়ের আপত্তির কারণে অংশ না পাওয়া এক নারীর আবেদনের প্রেক্ষিতে নামজারী অনুমোদ শেষে খতিয়ান বুঝিয়ে দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহম্মেদ জাকির, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, খাদ্য কর্মকর্তা মো. ওয়াসিম, সমবায় কর্মকর্তা সাজ্জাদ হোসেন, কানুনগু আবদুল করিম সরকার, সহকারী ভূমি কর্মকর্তা মো. মকবুল হোসেন, নাজির মো. মোস্তফা কামাল প্রমুখ।
সহকারী ভূমি কমিশনার (ভূমি) মিজনুর রহমান বলেন, ভূমি সংক্রান্ত যে কোনো সেবা গ্রহিতা যেন দ্রুত সেবা পেতে পারেন, সে লক্ষ্যে কাজ করছি। ভাইদের আপত্তির কারণে এক নারী তার অংশ বুঝে পাচ্ছিল না। চারটি শুনানী শেষে তার নামজারী অনুমোদন করে খতিয়ান তার হাতে বুঝিয়ে দিয়েছি।
সেবা সপ্তাহে উপস্থিত হয়ে সেবা গ্রহিতা হেলেনা সরকার বলেন,’ ভাইয়ের আপত্তির কারণে চারটি শুনানীতে হাজির হয়েছি। শেষে নামজারী অনুমোদন হয়েছে। আজ (রবিবার) খতিয়ান নিতে এসেছি। স্যারের সঠিক বিচারের কারণে খতিয়ান বুঝে পেলাম।’
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited