শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১২:০৬ পিএম, ২০২৩-০৫-২০
সাইফুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি: উপকূলীয় এলাকা সাগরে শুক্রবার মধ্যরাত থেকে ৬৫ দিনের জন্য সব ধরনের মাছ ধরা বন্ধ হচ্ছে। সাগরে মাছ সংরক্ষণ ও প্রজননের জন্য দেওয়া এ নিষেধাজ্ঞা ২৩ জুলাই পর্যন্ত বহাল থাকবে। মৎস্য অধিদপ্তরেন প্রেরিত এক চিঠিতে সংশ্লিষ্ট সব দপ্তরকে নিষেধাজ্ঞা বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন। চিঠিতে বলা হয়, ১৯৮৩ সালের সামুদ্রিক মৎস্য বিধিমালায় সংযোজিত ১৯ নং বিধি মোতাবেক ‘সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও মজুদ সংরক্ষণ এবং সহনশীল মৎস্য আহরণ’ নিশ্চিত করার লক্ষ্যে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায়সব ধরনের যান্ত্রিক ও অযান্ত্রিক নৌযান এবং বাণিজ্যিক ট্রলার দিয়ে মাছ ও ক্রাস্টাশিয়া (কাঁকড়াজাতীয় জলজ প্রাণী) আহরণ কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। যথাযথ প্রচারণা চালিয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় নিয়ে নিষেধাজ্ঞা বাস্তবায়নের প্রয়োজনীয়তা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে। বিশেষ করে জাতীয় মাছ ইলিশ রক্ষার্থে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে টাস্কফোর্স কমিটিকে উদ্যোগী হতে বলেছে প্রচারণা ও সচেতনতনার জন্য মাইকিং, লিফলেট বিতরণ, পোস্টার ও ব্যানার টানানোর পাশাপাশি সংশ্লিষ্ট মৎস্যজীবী সমিতি/নৌযান মালিক সমিতি/ মৎস্য ব্যবসায়ী সমিতির নিকট পত্রজারিরও নির্দেশনা রয়েছে। ২০১৪ সাল থেকে এ কার্যক্রম চলমান আছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited