শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৩৭ পিএম, ২০২৩-১২-২৫
বিশেষ প্রতিবেদক : এই পৃথিবী এমন কিছু মানুষ রয়েছেন যারা নিজেদের বিলিয়ে দিয়ে অমানিশার নিকষ কালো অন্ধকারকে তাদের মানবতার আলোর মশালে আলোকিত করে দু:খ ভারাক্রান্ত প্রাণে প্রশান্তির সুখ নিয়ে আসেন। মানবদরদী এসব মহাপ্রাণ ব্যাক্তিত্ব তাদের সামর্থের গন্ডিতে সর্বস্ব উজার করে দিতে কখনো কুণ্ঠাবোধ করেননা। ভালবাসা আর সহায়তার উদারহস্ত দিয়ে পৃথিবীর সকল ব্যথা-বেদনা নাশ করতে অবিরাম নিয়োজিত রয়েছেন তারা। এমনি এক সদা হাসিমুখের আলোকিত মানুষ ডা.মো. জুয়েল আহমদ ফয়েজ। জেলা সদরের ১নং খলিলপুর ইউপির ৯নং কেশবচরের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম নেয়া এ মানুষটি তার স্বীয় মেধা, পরোপকার, দেশমাতৃকার জন্য স্বাধীনতার স্বপক্ষের আর্দশ নিয়ে মৌলভীবাজার জেলার কৃতি সন্তান হিসেবে সকলের কাছে গ্রহণযোগ্য একজন প্রিয় মানুষরূপে প্রতিষ্ঠা পেয়েছেন।
একজন চিকিৎসক হিসেবে গত করোনা মহামারীর সময় দিগি¦দিক ছুটে বেরিয়েছেন। জেলার পুলিশ প্রশাসন হতে শুরু করে অগুনতি মানুষকে করোনার হোমিওপ্যাথিক ভ্যাকসিন আর্সেনিকাম ও পিপিই প্রদান করে সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন। গোটা মৌলভীবাজারের সর্বস্তরের মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন তিনি। মুমুর্ষ রোগীর প্রাণ বাঁচাতে রক্ত সংগ্রহের জন্য ছুটে গেছেন যত্রতত্র। মানবসেবার এমনি পরাকাষ্ঠা অবিরাম চালিয়ে যাচ্ছেন তিনি। 
একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক হিসেবে যুব সম্প্রদায়কে তাদের ভবিষ্যত বিনির্মাণে নানান সাহায্য সহযোগীতার পাশাপাশি শিক্ষার্থীদের নানান প্রতিযোগীতার মাধ্যমে উৎসাহ প্রদান তার চরিত্রে অন্যতম একটি বৈশিষ্ট। নিজের ইউনিয়নের প্রতিটি স্কুলে নিজস্ব অর্থায়নে মেধা প্রতিযোগীতার আয়োজন করার ঘোষণা প্রত্যয়ের মাঝেই তার সমাজসেবার বিষয়টি পরিষ্কারভাবে ফুটে উঠেছে। বন্যাসহ নানান দূযোর্গে ত্রাণ নিয়ে দিনরাত দু:স্থদের পাশে অবস্থান করেছেন তিনি।
অত্যন্ত সহজ সরল বিনয়ী প্রকৃতির এই মানুষটি দেশ মাতৃকার স্বাধীনতা ও সার্বভৌমত্বের ক্ষেত্রে আপোষহীন। লাভ বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় নেতা হিসেবে সংযুক্তি ছাড়াও আবাল্য বেলা থেকে মা, মাটি ও মানুষের প্রতি তার অকৃত্তিম ভালবাসা ও সেবার মন মানষিকতা তাকে অন্য যে কারো চাইতে অনন্য করে তুলেছে। স্বাধীনতার স্বপক্ষের পথ চলায় নিজেকে উৎসর্গ করতেও তিনি পিছপা নন। সেটি তার সার্বিক কর্মকান্ডেই প্রতিফলিত হয়েছে। একজন সফল সংগঠক হিসেবে আজো নিরলস নিজেকে নিয়োজিত রেখেছেন।তিনি নানান সাংস্কৃতিক ও সংগঠনের সাথে উৎপ্রোতভাবে জড়িত।
দেশ সেবা আর মানব সেবার লক্ষ্যে গণমাধ্যমে যুক্ত রয়েছেন তিনি। রাষ্ট্রের অন্যতম একটি টিভি চ্যানের গর্বিত মৌলভিবাজার প্রতিনিধি তিনি। পাশাপাশি জাতীয় দৈনিকে যুক্ত থেকে কলম সৈনিক হিসেবে সমাজের নানান অসঙ্গতি তুলে ধরে তার প্রতিকারে সোচ্চার রয়েছেন তিনি।
মন ও মননে বাস্তবতার আলোকে অনাগত দিনগুলোতেও লাভ বাংলাদেশের ঐশি প্রত্যয়ে তার এই অবিচল পথ চলা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা করে সকলে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited