চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গাজীপুরে ট্রাফিক পুলিশে বডি ওর্ন ক্যামেরা উদ্বোধন

গাজীপুরে ট্রাফিক পুলিশে বডি ওর্ন ক্যামেরা উদ্বোধন

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৮:১৬ পিএম, ২০২২-০৬-০৬

গাজীপুরে ট্রাফিক পুলিশে বডি ওর্ন ক্যামেরা উদ্বোধন

আব্দুস সবুর খান, টঙ্গী : গাজীপুরে ট্রাফিক পুলিশে বডি ওর্ন ক্যামেরা উদ্বোধন করা হয়েছে। গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ সোমবার দুপুরে জেলা পুলিশ লাইন্সে এই কার্যক্রম উদ্বোধন করেন।  এসময় গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: গোলাম রব্বানী, মোহাম্মদ ছানোয়ার হোসেন, আমীনুল ইসলাম, কাজী মো: সালাহউদ্দিন, ফারজানা ইয়াছমিন, সানজিদা আফরিন প্রমুখ উপস্থিত ছিলেন। 
পুলিশ সুপার এস এম শফিউল্লাহ জানান, বডি ওর্ন ক্যামেরা ক্যামেরা ক্যামেরা পুলিশের শরীরের সংযোজন করা হবে। বডি ওর্ন ক্যামেরা ক্যামেরা অডিও, ভিডিও এবং ছবি তুলতে পারবে। ক্যামেরা টি স্বয়ংক্রিয়ভাবে তার সামনে ঘটা পুরো ঘটনা রেকর্ড করবে। ক্যামেরাটি ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যাবে। পুলিশের এই ‘বডি ওর্ন ক্যামেরা’ ভ্রাম্যমাণ সিসিটিভি হিসেবে কাজ করবে। ইচ্ছে করলেই কেউ ধারনকৃত ভিডিও, ছবি এবং অডিও মুছে ফেলতে পারবে না। প্রতিটি ক্যামেরাই ৪০ মেগা পিক্সেলের। এটি একবার চার্জ দিয়ে ৮/১২ ঘণ্টার অধিক সময় ফুল এইচডি (হাই ডেফিনেশন) ভিডিও রেকর্ডিং করা যাবে। বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ের দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারি, পুলিশ সদস্যদের সঙ্গে কেউ খারাপ আচরণ বা হামলা করলে সেগুলোর রেকর্ড থেকে যাবে। ক্যামেরা টি ওয়াইফাই এবং থ্রিজি, ফোরজি ও জিপিএস নেটওয়ার্ক প্রযুক্তির। জিপিএস প্রযুক্তির মাধ্যমে পুলিশ কন্ট্রোলরুম থেকে বা যেকোনো স্থানে বসেই এই ক্যামেরায় ধারণ করা যাবতীয় তথ্য চলে যাবে কেন্দ্রীয় সার্ভারে। তাৎক্ষণিক কোনো ঘটনা চোখ এড়িয়ে গেলেও এই ক্যামেরা সবকিছু রেকর্ড করে রাখবে। ট্রাফিক ডিউটি, টহল, চেকপোস্ট পরিচালনাসহ যেকোনো অভিযানে যাওয়া পুলিশ সদস্যরা আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই ‘বডি ওর্ন’ ক্যামেরা ব্যবহার করা হবে। এর মাধ্যমে ঘটনার প্রকৃত চিত্র উদ্ঘাটনের পাশাপাশি পুলিশ সদস্যদের আচরণ ও গতিবিধি নজরদারির মধ্যে আনা যাবে। উন্নত দেশগুলোর মতো গাজীপুর জেলার পুলিশও পোশাকের সঙ্গে বিশেষায়িত এই ক্যামেরার ব্যবহার শুরু করল। প্রাথমিক পর্যায়ে ১৮ জন ট্রাফিক পুলিশকে এ ক্যামেরা সংযোজন করা হচ্ছে। পর্যায় ক্রমে এই সংখ্যা আরো বাড়ানো হবে।
 
রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর