শিরোনাম
নোয়াখালী প্রতিনিধি : | ১২:১৪ পিএম, ২০২২-০৫-২৪
নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক দোকানেই গবাদি পশুর এক লাখ টাকার মেয়াদোর্ত্তীণ ওষুধ পেয়েছে ভ্রাম্যাণ আদালত। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার সেবারহাট বাজারের মা পোল্ট্রি এন্ড ফিড সেন্টারে অভিযান চালিয়ে গবাদি পশুর মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদরাখা ও বিক্রির সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। অভিযোগের সত্যাতা পেয়ে মৎস্য খাদ্যও পশু সম্পদ আইন ২০১০-এ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানের মালিক উত্তম চক্রবর্তীকে। একই সাথে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে প্রতিষ্ঠানের মালিক তাঁর নিজ হাতে মেয়াদোত্তীর্ণ ওষুধ গুলো নষ্ট করে।
সহকারি কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি বলেন, অভিযানে উপজেলার সেবারহাট বাজারের মা পোল্ট্রি এন্ড ফিড সেন্টারে এক লক্ষ টাকার ওপরে মেয়াদোত্তীর্ণ গবাদি পশুর ওষুধ পাওয়া যায়। সামনে ঈদুল আজহা উপলক্ষে গরু মোটাতাজাকরণের ট্যাবলেট ও এমপুল ইকজেকশন বিক্রি করে আসছিল ওই দোকানী। যে গুলো এক বছর আগেই মেয়াদোত্তীর্ণ হয়। যে ওষুধ গুলো নিয়মিত বিক্রি করছেন ওই ব্যবসায়ী। অভিযানে ওই ব্যসায়ীকে অপরাধের জন্য সতর্ক করার পাশাপাশি জরিমানা আদায় করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সেনবাগ থানার পুলিশ।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited