শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০২:৪০ পিএম, ২০২৪-০৩-২১
মো. শামীম আক্তার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)প্রতিনিধি:সিরাজগঞ্জের রায়গঞ্জে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ মার্চ) সকালে রায়গঞ্জ উপজেলা পরিষদ হল রুমে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান। রায়গঞ্জ উপজেলায় ৩ হাজার কৃষকের মাঝে প্রতি জনকে ১ কেজি করে পাট বীজ, ৬ কেজি ইউরিয়া, ৩ কেজি টিএসপি, ৩ কেজি এমওপি বিতরণ করা হবে। এ সময় উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ছরওয়ার লিটন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হালিম খান দুলাল, কৃষি সম্প্রসারণ অফিসার দেলোয়ার হোসেন, রায়গঞ্জ উপজেলা পাট চাষী সমিতির সভাপতি ভিপি শামীম সরকারসহ সুবিধাভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited