শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৪১ পিএম, ২০২০-০৯-৩০
মোহাম্মদ শাহ্ আলম শফি কুমিল্লা : কুমিল্লার সদর দক্ষিণ হতে কাভার্ডভ্যানে করে মাদক পরিবহনকালে দুই পাচাঁরকারিকে আটক করেছে কুমিল্লা র্যার্ব-১১,সিপিসি-২ সদস্যরা।
এ সময় তাদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা ও ৯৮ বোতল ফেন্সিডিলসহ বিদেশী মদ উদ্ধার সহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে র্যার্ব- এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক হওয়া পাচারকারিরা হলেন চাঁদপুর জেলার সদর উপজেলার বাখরপুর গ্রামে মৃত আব্দুল মান্নানের ছেলে মোঃ সেলিম ঢালী (৩৮) ও নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কুতুুবপুর গ্রামের মৃত নুরুন্নবীর ছেলে মোঃ সাইফুল ইসলাম @ বাবুল (৩৮)।
রর্্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল আজ ভোররাতে জেলার সদর দক্ষিণের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে । এ সময় কাভার্ডভ্যানে করে মাদকদ্রব্য পরিবহনকালে দুই জন মাদক পাঁচারকারিকে হাতে নাতে আটক করে তাদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা, ৯৮ বোতল ফেন্সিডিল ও ২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। আটক হওয়া আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিল, বিদেশী মদসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
এ বিষয়ে কুমিল্লার সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে। র্যার্ব--১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ বিষয়টি নিশ্চিত করেছেন
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited