শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১২:৫৬ পিএম, ২০২২-০৫-১৪
বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শুক্রবার (১৩ মে) সকালে তিনি এ বৈঠকে অংশ নেন। বৈঠকে তিনি তথ্যপ্রযুক্তি খাত স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে বিশ্বব্যাংকের অর্থায়নে ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট (ডিইআইইডি) প্রকল্প সম্পর্কিত বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বৈঠকে এ প্রকল্পের আওতায় মেন্টরশিপ (পরামর্শক) ও ভেঞ্চার ক্যাপিটাল (উদ্যোক্তাদের জন্য মূলধন) বাড়ানোর সহায়তাসহ এক হাজার স্টার্টআপের জন্য গ্লোবাল স্ট্যান্ডার্ড এক্সিলারেশন প্রোগ্রাম চালু , আইটি কোম্পানি ও স্টার্টআপদের জন্য এক লাখ ২৫ হাজার বর্গফুট জায়গা নিয়ে কারওয়ান বাজারে লিড সার্টিফাইড গ্রিন এসটিপি তৈরি, উদ্যোক্তা সাপ্লাই চেইন শক্তিশালী করার লক্ষ্যে প্রায় ১০টি বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব তৈরি এবং তিন হাজার পেশাদার আইটি বিশেষজ্ঞদের উচ্চ মানের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানানো হয়।
বৈঠকে বিশ্বব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন লিড ফাইন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট এবং এফসিআই দক্ষিণ এশিয়ার ডেপুটি ম্যানেজার আলেকজান্ডার প্যানকভ, সিনিয়র অর্থনীতিবিদ আন্দ্রেস গার্সিয়া, কো-টাস্ক টিম লিডার হোসনা ফেরদৌস সুমি, এবং অর্থনীতিবিদ রামি গালাল।
জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গà...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,প্রতিনিধি, গাজীপুর মহানগর: সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজসেবাকে ইবাদত হিসেবà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ পà...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ à¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited