শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২৪ পিএম, ২০২০-০৯-০৭
রংপুর প্রতিনিধি : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের কবর জেয়ারত করতে গিয়ে অঝোরে কাঁদলেন তাঁর দ্বিতীয় স্ত্রী বিদিশা। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রংপুরে এরশাদের কবর জেয়ারত ও ফাতেহা পাঠ করতে গিয়ে অঝর ধারায় কাঁদেন তিনি।তার আগে সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমান বন্দরে নেমে সরাসরি রংপুরের দর্শনা এলাকার পল্লী নিবাস বাস ভবনে আসেন বিদিশা। এ সময় তার সঙ্গে ছেলে এরিখ এরশাদও ছিলেন।
সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদিশা বলেন, আমি এরিখকে আপনাদের কাছে রেখে গেলাম। সে এরশাদের একমাত্র সন্তান। সে শুধু আমার সন্তান নয়, রংপুরের সন্তান। এখন থেকে এরিখ রংপুরে আসবে। আপনারা তাকে দেখে রাখবেন।
বিদিশা বলেন, রংপুরের মানুষ চাইলে আমি রাজনীতিতে আসবো, না হলে নয়। এ সময় বিদিশাকে অঝর ধারায় কাঁদতে দেখা যায়। এরিখ তার বাবার কবরে চুমু দিয়ে শ্রদ্ধা জানায়।
এরিখ এরশাদ বলেন, অনেক বাধা ডিঙিয়ে কৌশলে ঢাকা থেকে মাকে নিয়ে রংপুরে এসেছি বাবার কবর জেয়ারত করতে। এত দিন নানান বাধা-বিপত্তি ও হুমকি-ধমকির কারণে বাবার কবর জেয়ারত করতে পারিনি। কবরে একমুঠো মাটি দিতে পারিনি।এরিখ আরও বলেন, আমি রাজনীতি করতে আসিনি এবং রাজনৈতিক কথাও বলতে আসিনি। তবে আমার ইচ্ছা আমার মা রাজনীতিতে আসুক। আমার বাবা এরশাদের জায়গায় মা বিদিশা রাজনীতি করুক এটাই আমার কামনা।
এ সময় জাতীয় পার্টি নেতা শাফি, যুবসংহতির মহানগর সম্পাদক শান্তি কাদেরী, যুব সংহতি নেতা রায়হান ছাড়াও বিপুল সংখ্যক নারী’সহ জাপার তৃনমূল পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Edited By benzamin : 2020-9-07, Monday, Updated at 19.23pm
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited